• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
বাংলাদেশে এআইনির্ভর মেধা বিকাশে সহযোগিতা করছে জাইকা গুগল ফটোজে থাকা ভিডিও সম্পাদনা করে দেবে এআই কেন তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহারের বিমান ছাড়তে বাধ্য হলেন ট্রাম্প চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ আগামী আগস্টে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৩৪ ম্যাচ পর অবশেষে হারের তেঁতো স্বাদ পেল মরক্কো জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

গুগল ফটোজে থাকা ভিডিও সম্পাদনা করে দেবে এআই

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রযুক্তি ডেস্ক: গুগল ফটোজে যুক্ত হচ্ছে ‘ভিডিও রিমিক্স’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন একটি সুবিধা। সুবিধাটি কাজে লাগিয়ে সহজেই গুগল ফটোজে থাকা যেকোনো ভিডিওর আলো, পটভূমি ও দৃশ্যের উপস্থাপনায় পরিবর্তন আনা যাবে। ফলে আলাদা কোনো ভিডিও সম্পাদনা সফটওয়্যার ব্যবহার না করেই সহজে ভিডিওকে নতুন রূপ দিতে পারবেন ব্যবহারকারীরা।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, ভিডিও রিমিক্সের সুবিধাটি গুগলের নতুন এআই মডেল ‘জেমিনি ওমনি’ কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। সম্প্রতি উন্মোচিত এ মডেলটি বিভিন্ন ধরনের ইনপুট থেকে নতুন আধেয় বা কনটেন্ট তৈরি করতে পারে। গুগলের বিভিন্ন সেবায় জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ধারাবাহিকতায় গুগল ফটোজে নতুন সুবিধাটি যুক্ত করা হচ্ছে।
নতুন সুবিধাটি গুগল ফটোজের ‘ক্রিয়েট’ ট্যাব থেকে ব্যবহার করা যাবে। গুগলের মতে, আকর্ষণীয় ভিডিও তৈরি করতে আর পেশাদার দক্ষতা বা দীর্ঘ সময় ধরে সম্পাদনার প্রয়োজন হবে না। ভিডিও রিমিক্সের মাধ্যমে সহজেই সাধারণ মানের ভিডিওকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার উপযোগী করে তোলা যাবে।
গুগল জানিয়েছে, ভিডিও রিমিক্স সুবিধা ধাপে ধাপে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও তুরস্কে বসবাসকারী গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা সেবা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

সূত্র: টেকক্রাঞ্চ


আপনার মতামত লিখুন :
More News Of This Category