• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

গোপনে নয়, সবাইকে জানিয়েই বিয়ে করব: বাপ্পী চৌধুরী

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। বিশেষ করে তার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
কখনও কোনো সহ-অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে খবর প্রকাশ হয়, আবার কখনও দাবি ওঠে গোপনে বিয়ে করে ফেলেছেন তিনি। এমন খবরও শোনা গেছে, মিডিয়ার বাইরের কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বাপ্পী। তবে প্রতিবারই এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই নায়ক।
এবার নিজের বিয়ে নিয়ে খোলামেলাভাবে কথা বললেন বাপ্পী। গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই জানালেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান। বাপ্পী বলেন, ‘বিয়েটা এ বছর করে ফেলতে পারি, আশা করা যায়। গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।’
নিজের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্যক্তিগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনোই লুকিয়ে নিতে চান না। পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী এবং ভক্তদের উপস্থিতিতেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করতে চান তিনি।
ভালোবাসার বিয়ে নাকি পারিবারিক পছন্দ কোনটিকে বেশি গুরুত্ব দেবেন, এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, ‘লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করব না।’
উল্লেখ্য, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন বাপ্পী চৌধুরী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সংযত থেকেছেন তিনি। তাই এবার তার মুখে বিয়ের পরিকল্পনার কথা শুনে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category