• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
মরক্কো ও সেউতার মধ্যবর্তী স্থানে সাগরে ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন হামলা হলে অন্যান্য দেশের জ্বালানিক্ষেত্র ভস্ম করে দেয়ার হুমকি ইরানের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত ২৪ সিজেপির কর্মসূচি ভণ্ডুলের পরিকল্পনা সন্ত্রাসীর, প্রেমিকার ফোনে গ্রেপ্তার পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য ফের চালুর প্রস্তাব মিয়ানমারের আসিয়ানে যোগ দেয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব ইরান যুদ্ধের জেরে তেল কোম্পানির রেকর্ড মুনাফা

গোপনে বিয়ে করেছিলেন রাম গোপাল ও উর্মিলা

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম আলোচিত জুটি পরিচালক রাম গোপাল ভার্মা (আরজিভি) এবং অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর। দীর্ঘ দুই দশক পর আবারও তাদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে তৈরি হয়েছে তীব্র গুঞ্জন। সম্প্রতি এক প্রবীণ বলিউড সাংবাদিকের দাবি করেছেন, ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়ই নাকি অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে গোপনে বিয়ে সেরেছিলেন আরজিভি ও উর্মিলা!
ইউটিউবার সিদ্ধার্থ কান্নানের শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ এই বিস্ফোরক দাবি করেন। তিনি জানান, দক্ষিণ ভারতের মেগাস্টার চিরঞ্জীবী নিজেই তাকে এই গোপন বিয়ের কথা জানিয়েছিলেন।
সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘জেন্টলম্যান’ ছবির সেটে অভিনেতা চিরঞ্জীবীর সঙ্গে তার দেখা হয়। তখন চিরঞ্জীবী হাসতে হাসতে তাকে প্রশ্ন করেন, ‘সাংবাদিক হিসেবে আপনি তো সব খবর লেখেন, কিন্তু রাম গোপাল ভার্মা ও উর্মিলার বিয়ের খবর কেন লিখলেন না?’
সাংবাদিক যখন বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেন এবং প্রমাণের কথা জানতে চান, তখন চিরঞ্জীবী জানান যে অন্ধ্রপ্রদেশের একটি ঐতিহ্যবাহী মন্দিরে তাদের গোপন বিবাহ সম্পন্ন হয়েছে। এমনকি যে পুরোহিত এই বিয়ের আচার অনুষ্ঠান পরিচালনা করেছিলেন, তার মোবাইল নম্বরও সাংবাদিককে দিয়ে দেন চিরঞ্জীবী।
ঘটনার সত্যতা যাচাই করতে খবরটি প্রকাশের আগেই উর্মিলা মাতণ্ডকরকে ফোন করেছিলেন ওই সাংবাদিক। ভেঙ্কটেশ দাবি করেন, ফোন পাওয়ার পর উর্মিলা কেঁদে ফেলেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ক্যারিয়ারের শুরু থেকেই তো আপনি আমাকে চেনেন, আমার সম্পর্কে এমন খবর আপনি কীভাবে লিখতে পারেন?” অপরদিকে একই বিষয়ে বক্তব্য জানতে পরিচালক রাম গোপাল ভার্মাকে ফোন করা হলে তিনি এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
এক সময় ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘সত্যা’ এবং ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’-র মতো কালজয়ী চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। তাদের এই ঘনিষ্ট কাজের সম্পর্ক ব্যক্তিগত জীবনে গড়ানোর গুঞ্জনে তৎকালীন সময়ে সরগরম ছিল বি-টাউন। এমনকি আরজিভির তৎকালীন স্ত্রী রত্না ভার্মার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পেছনেও উর্মিলার ভূমিকা ছিল বলে প্রচার ছিল।
তবে এই সম্পর্কের চূড়ান্ত পরিণতি বিচ্ছেদ কেন হয়েছিল, তারও ব্যাখ্যা দিয়েছেন ওই সাংবাদিক। তিনি জানান, উর্মিলা চেয়েছিলেন রাম গোপাল ভার্মার সঙ্গে আইনিভাবে (লিগ্যাল ম্যারেজ) সংসারী হতে। কিন্তু আরজিভি সেই সময়ে কোনও আইনি দায়বদ্ধতায় যেতে প্রস্তুত ছিলেন না। মতের মিল না হওয়ার কারণে শেষ পর্যন্ত তাদের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category