• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা নিজেরই সন্তান

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে চুমু খাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেকে অনেক কিছু অনুমান করলেও পরবর্তীতে জানা গেছে, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজেরই সন্তান। ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে সোমবার বিকেলে দুই ছেলে সাশা ও মিলানকে নিয়ে গ্যালারিতে হাজির হয়েছিলেন কলম্বিয়ান এই পপ সম্রাজ্ঞী। ম্যাচ চলাকালে লাইভ সম্প্রচারে হুট করেই ক্যামেরার আলো পড়ে শাকিরার ওপর। ঠিক তখনই তার এক ছেলেকে মায়ের গালে ভালোবাসার চুমু এঁকে দিতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এই মিষ্টি মুহূর্তের ভিডিওটি নেটকুঁড়ে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি দেখে শাকিরার দুই সন্তান সম্পর্কে ধারণা না থাকা সাধারণ দর্শক ও ফুটবলপ্রেমীরা বেশ বিভ্রান্তিতে পড়েন। এমনকি ম্যাচ কমেন্টেটর মার্টিন টাইলারও মন্তব্য করেন, ৪৯ বছর বয়সী ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই গায়িকার চারপাশে সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে। সামাজিক মাধ্যমে শত শত ব্যবহারকারী মন্তব্য করতে শুরু করেন যে, ওই তরুণ হয়তো শাকিরার নতুন বয়ফ্রেন্ড। পরে অবশ্য আসল তথ্য জানার পর তাদের সেই ভুল ভাঙে।
উল্লেখ্য, ২০২৪ সালে সাবেক স্বামী ও বিশ্বকাপজয়ী ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে একাকী (সিঙ্গেল) জীবন যাপন করছেন। এর কিছুক্ষণ পর ক্যামেরায় আবারও শাকিরাকে দেখা যায়, যেখানে তিনি তার ছেলেদের পাশে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category