প্রভাত বিনোদন : কেক কাটতে গিয়ে হঠাৎ ছুরিতে বাধা! নরম কেকের ভেতরে যেন লুকিয়ে আছে শক্ত কিছু| থেমে গেলেন অভিনেত্রী পূর্ণিমা| কৌতূহলী হয়ে কেকের ভেতর থেকে বের করলেন একটি ছোট বাক্স| কিন্তু বাক্সটির ভেতরে কী ছিল? সেই রহস্যই হয়ে উঠল তাঁর জন্মদিনের অনুষ্ঠানে বড় চমক| শনিবার (১১ জুলাই) জন্মদিন উপলক্ষে অভিনেত্রী পূর্ণিমার জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করে চ্যানেল আই| বিশেষ অনুষ্ঠান ‘জোছনার ওপারে পূর্ণিমা’ুএর শুটিংয়ে গিয়ে একের পর এক চমকে অভিভূত হন এই অভিনেত্রী| একসময় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা দীর্ঘ অভিনয়জীবনে মান্না, রিয়াজ ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন|
বিভিন্ন সময় চ্যানেল আইয়ের নানা অনুষ্ঠানে অংশ নিলেও এবারের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন| জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের মূল ফটক থেকে স্টুডিও পর্যন্ত পূর্ণিমার প্রায় তিন দশকের অভিনয়জীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্রের কাটআউট দিয়ে করিডর সাজানো হয়| বিছানো হয় লালগালিচা| সেই পথ ধরে স্টুডিওতে পৌঁছানোর সময় নিজের অভিনয়জীবনের নানা মুহূর্ত যেন নতুনভাবে ফিরে দেখেন তিনি|
স্টুডিওতে অপেক্ষা করছিল আরও একটি চমক| সেখানে তাঁকে ¯^াগত জানান সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল| এরপর একটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে অংশ নেন দুজন| অভিনয়জীবনের শুরু, স্মরণীয় চলচ্চিত্র, প্রিয় সহশিল্পী, প্রিয় গান ও পছন্দের খাবার থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা অজানা গল্প উঠে আসে সেই আলাপচারিতায়| তবে শেষ চমকটি ছিল জন্মদিনের কেকে| চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে সঙ্গে নিয়ে কেক কাটতে গিয়ে কেকের ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট বাক্স| বাক্সটিতে কী ছিল, তা এখনই প্রকাশ করা হয়নি| তবে বিশেষ সেই উপহার পেয়ে দারুণ খুশি হন পূর্ণিমা| তাঁর ভাষায়, আয়োজনটি হয়ে থাকবে স্মরণীয়|
ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানটি শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হয়|