• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline

জনপ্রিয় হয়ে উঠলো এআই সিরিজ ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: স্বামী ছেড়ে দিয়েছেন, কারণ তার চেহারা স্বামীর পছন্দ হয়নি। হাতে টাকা নেই, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে হঠাৎ একটি বিজ্ঞাপন চোখে পড়ে নোরার- ‘স্টেপ-মাদার চাই’। বিজ্ঞাপনে সাড়া দিয়ে তিনি পৌঁছে যান এক মাফিয়া বসের বাড়িতে। এরপরই বদলে যেতে থাকে তার জীবন। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যের সিরিজ ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’। এটি অও-নির্ভর স্বল্পদৈর্ঘ্য সিরিজ। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে নোরা, মাফিয়া বস লুকা এবং তার ছেলে লিওকে ঘিরে।
গল্পে দেখা যায়, লুকার ছেলেকে দেখাশোনার দায়িত্ব নিতে নোরা চুক্তিভিত্তিক বিয়েতে রাজি হন। শুরুতে এই সম্পর্কের পেছনে ছিল কেবল প্রয়োজন ও দায়িত্ব। কিন্তু সময়ের সঙ্গে লিওর সঙ্গে নোরার গভীর সখ্য তৈরি হয়। শিশুটির জীবনে জায়গা করে নিতে গিয়ে নোরাও ফিরে পান হারানো আত্মবিশ্বাস। একপর্যায়ে লুকার সঙ্গেও তার সম্পর্ক বদলে যায়, তৈরি হয় ভালোবাসা।
লুকার বাড়িতে যাওয়ার সময় নোরার মনে প্রেম কিংবা সংসার করার কোনো ইচ্ছা ছিল না। তার প্রয়োজন ছিল একটি কাজ। সেই প্রয়োজন থেকেই তিনি এমন একটি চুক্তিতে রাজি হন, যেখানে তার মূল দায়িত্ব ছিল লুকার ছেলে লিওর দেখাশোনা করা।
লুকা একজন ক্ষমতাবান মাফিয়া বস। বাইরের মানুষের কাছে তিনি কঠোর ও ভয়ংকর। কিন্তু ছেলের ক্ষেত্রে তার আচরণ ভিন্ন। লিওর জীবনে একজন স্নেহশীল মানুষের প্রয়োজন ছিল। নোরা ধীরে ধীরে সেই জায়গা পূরণ করতে থাকেন।
শুরুতে নোরা ও লুকার সম্পর্ক ছিল পুরোপুরি চুক্তিনির্ভর। কিন্তু লিওর সঙ্গে নোরার মায়ার সম্পর্ক তৈরি হওয়ার পর ধীরে ধীরে লুকার সঙ্গেও তাঁর দূরত্ব কমতে থাকে।
তখন গল্পের মূল কৌতূহল তৈরি হয়- যে বিয়ে শুরু হয়েছিল চুক্তিতে, সেটি শেষ পর্যন্ত সত্যিকারের ভালোবাসায় রূপ নেবে কি না।
সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ দিক নোরার ব্যক্তিগত পরিবর্তন। নিজের চেহারার কারণে স্বামী তাকে ছেড়ে দেওয়ায় তার আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে যায়। নতুন জীবনে পা রাখার পর ধীরে ধীরে নিজের মূল্য বুঝতে শুরু করেন নোরা। তিনি উপলব্ধি করেন, একজন মানুষের গুরুত্ব শুধু চেহারা দিয়ে বিচার করা যায় না।
লিওর সঙ্গে সম্পর্ক তাকে নিজের প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। একই সঙ্গে লুকার আচরণও নোরার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ভূমিকা রাখে। ফলে সিরিজটি শুধু একজন নারী ও মাফিয়া বসের প্রেমের গল্প নয়; এটি একজন প্রত্যাখ্যাত নারীর আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্পও।
সিরিজে লুকার চরিত্রও দর্শকের আগ্রহের বড় কারণ। বাইরে থেকে তিনি ভয়ংকর ও ক্ষমতাবান একজন মাফিয়া বস। কিন্তু ছেলের সামনে তার অন্য রূপ দেখা যায়। লিওকে নিয়ে তার দুশ্চিন্তা, ছেলের নিরাপত্তা এবং নোরার সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক লুকার মানবিক দিকটি সামনে নিয়ে আসে।
একদিকে মাফিয়া জগতের ক্ষমতা ও ভয়, অন্যদিকে সন্তানের প্রতি একজন বাবার মায়া- এই দুই বিপরীত দিকই লুকার চরিত্রকে আলাদা মাত্রা দিয়েছে।
নোরা ও লুকার সম্পর্কের ক্ষেত্রে লিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নোরা প্রথমে লুকাকে বিয়ে করেছিলেন চুক্তির কারণে। কিন্তু ধীরে ধীরে তিনি লিওর আপন মানুষ হয়ে ওঠেন। নোরার উপস্থিতিতে লিও নিরাপদ ও স্বস্তি বোধ করতে শুরু করে। ফলে নোরা-লুকার সম্পর্কের সঙ্গে লিওর আবেগও জড়িয়ে যায়। এ কারণে দর্শকের কৌতূহল শুধু নোরা ও লুকার সম্পর্কের পরিণতি নিয়ে নয়। তারা জানতে চান, লিও শেষ পর্যন্ত নোরাকে নিজের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করবে কি না।
চুক্তির বিয়ে, মাফিয়া বস, প্রত্যাখ্যাত নারী, শিশু এবং প্রেম- গল্পে পরিচিত বেশ কয়েকটি উপাদান একসঙ্গে এসেছে। শুরু থেকেই নোরার অতীত, লুকার ক্ষমতা এবং লিওর মানসিক অবস্থাকে ঘিরে গল্প এগিয়েছে। চুক্তির বিয়ে শেষ পর্যন্ত প্রেমে গড়াবে- এমন পরিণতি দর্শকের কাছে খুব বেশি অপ্রত্যাশিত নয়। মাফিয়া বসের চরিত্রও অনলাইন সিরিজে নতুন নয়। তবে নোরার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প এবং লিওকে ঘিরে তৈরি পারিবারিক আবেগ সিরিজটিকে আলাদা করে তুলেছে।
সব মিলিয়ে ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’-এ মাফিয়া-রোমান্সের পাশাপাশি রয়েছে প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট, নতুন করে ভালোবাসা পাওয়ার অনুভূতি এবং নিজের মূল্য আবিষ্কারের গল্প। চুক্তিতে শুরু হওয়া একটি সম্পর্ক কীভাবে ধীরে ধীরে ভালোবাসা ও পরিবারের বন্ধনে পরিণত হয়, সেটিই সিরিজটির মূল আকর্ষণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category