• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Headline
প্রবাসীদের পাসপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়ার প্রস্তাব ব্যাংক এমডিদের ছাদে সৌরবিদ্যুৎ: ১,৫০০ কোটি টাকার সবুজ তহবিল বরাদ্দ ইরান যুদ্ধের সুযোগে মার্কিন তেল কোম্পানিগুলোর বিপুল মুনাফা বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার শুধু হলফনামা জমা নয়, ইমরানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নিজ পরিবারের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহারের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের অনেক সময় শুটিংয়ের আগমুহূর্তে অভিনয়শিল্পীকে বাদ দেন প্রযোজকেরা : পারসা ইভানা জন্মদিনে ভক্তদের দেখা না দিয়ে পারলেন না শাহরুখ খান সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ৮ সিনেমা আয় ২০০ কোটি ডলারের বেশি বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

জন্মদিনে ভক্তদের দেখা না দিয়ে পারলেন না শাহরুখ খান

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: আসন্ন সিনেমা ‘কিং’-এর শেষদিকের ব্যস্ততা। তার ওপর মান্নাতে চলছে সংস্কারকাজ। সব মিলিয়ে ধারণা করা হয়েছিল, ৬১তম জন্মদিনে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে দেখা হচ্ছে না শাহরুখ খানের। এ খবর শুনে মন খারাপও হয়েছিল ভক্তদের।
কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করতে পারলেন না বলিউড বাদশাহ। ২ নভেম্বর, জন্মদিনের সন্ধ্যায় মান্নাতের বারান্দায় এসে দেখা দিলেন তিনি। মধ্যরাত থেকে প্রিয় তারকার অপেক্ষায় থাকা ভক্তদের জানালেন শুভেচ্ছা ও ভালোবাসা।
খবর অনুযায়ী, বন্ধু ও পরিবারের সঙ্গে তাজ হোটেলে জন্মদিন উদ্‌যাপন করেন শাহরুখ। এরপর সন্ধ্যায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় হাজির হন তিনি। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা অভিনেতা ভক্তদের দিকে হাত নাড়েন, উড়ন্ত চুমু দেন। চেনা ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর পাশাপাশি সালাম ও নমস্কার জানিয়ে অভিবাদন জানান। এ সময় তাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন উপস্থিত ভক্ত ও আলোকচিত্রীরা।
শাহরুখের দেখা না পেয়ে যখন ভক্তদের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছিল, তখনই তাকে বহনকারী গাড়ির বহর মান্নাতের দিকে যেতে দেখা যায়। নিরাপত্তার কারণে বাড়ির সামনের সড়কে আগে থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছিল মুম্বাই পুলিশ। পরে সন্ধ্যার অন্ধকার ভেদ করে মান্নাতের বিশেষভাবে তৈরি মঞ্চে হাজির হন অভিনেতা। বর্তমানে বাড়িটিতে সংস্কারকাজ চলছে।
এদিকে শাহরুখের জন্মদিন উপলক্ষে দিনভর নানা আয়োজন করেন ভক্তরা। কেউ মুম্বাইয়ের জুহুর একটি রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন, কেউ মান্নাতের সামনে অভিনেতার বড় বড় পোস্টার নিয়ে হাজির হন। নাচ-গানেও মেতে ওঠেন তারা। পাশাপাশি শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটি একসঙ্গে উপভোগ করেন ভক্তরা। জন্মদিনের প্রথম প্রহরে গানটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তাদের চমক দেন নায়ক। এতে দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে। শাহরুখের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও। তাদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, অ্যাটলি, রিতেশ দেশমুখ, ফারাহ খান ও শিল্পা শেঠি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category