• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ বদলে গেলো আমদানি নীতির কাঠামো খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্রী ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

জয়ার স্বাচ্ছন্দ্য সাধারণে, প্রকৃতির কোলে- ফলনে অবাক ভক্তরা

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: অভিনয়ে জয় করেছেন দুই দেশ-বাংলাদেশ ও ভারত। পর্দার বাইরে তার জীবনের রঙ একটু ভিন্ন। অন্য অনেক তারকার মতো শুধুই ‘গ্ল্যামারাস’ জীবন যাপন করেন না। বরং জয়ার স্বাচ্ছন্দ্য সাধারণে, প্রকৃতির কোলে।
গত কয়েক বছরের চেষ্টায় অভিনেত্রীর পাশাপাশি নিজের নামের পাশে কৃষক উপাধিও যোগ করেছেন জয়া। বাড়ির বাগানে চাষ করে চলেছেন বাহারি সব সবজি-ফল-ফুল। বেশ আগেই জয়া জানিয়েছেন, তার বাড়ির রান্নার জন্য কোনো কিছুই বাইরে থেকে কিনতে হয় না। সবকিছু নিজেরাই আবাদ করেন।
অভিনয়-ব্যস্ততা থেকে অবসর পেলেই জয়া ছুটে যান তার কৃষি আঙিনায়। গাছের পরিচর্যায় সময় কাটান। আর পরিপক্ব ফসল ঘরে তোলেন।
তেমনই কিছু ফসল তুললেন আজ। দুপুরে একটি পোস্টে দেখালেন কিছু স্থিরচিত্র। তাতে দেখা গেল, বড় দুটি ওল কচু, ডজন খানেক পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা আর পদ্মফুল। টাটকা সবজি-ফুলগুলো যেন চকচক করছে।
ছবির সঙ্গে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম; ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাব, একটু ফিউশনের মতো হবে।’
জয়ার বাগানের এসব সবজি-ফুল দেখে অবাক ও মুগ্ধ তার ভক্তরাও। একজন তারকা কতটা যত্ন নিয়ে আবাদ করছেন, তার ফসল যেন সেটারই সাক্ষ্য দেয়। অধিকাংশ মন্তব্যেই জয়ার এই কৃষিকাজকে উৎসাহিত করছেন নেটিজেনরা।
এদিকে অভিনয়ে জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। কিছুদিন আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে। পেয়েছে ভূয়সী প্রশংসা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category