• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রংপুর : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে একটি হঠকারী দল হিসেবে পরিচিত। জামায়াতের সাত দফা দাবিতে রাস্তাঘাট বন্ধ করে লংমার্চ করার প্রয়োজন নেই। এতে মানুষের ভোগান্তি বাড়ছে। পুরো একদিন ঢাকা-চট্টগ্রাম সড়ক বন্ধ রাখায় আর্থিক ক্ষতি হয়েছে। রংপুরেও একই পরিস্থিতি তৈরি হবে।
শুক্রবার সকালে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে হত্যার ঘটনাস্থল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাশেদ খাঁন বলেন, হরতাল না দিলেও লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা সরকারকে দেশ পরিচালনায় অসহযোগিতা করা এবং জ্বালানির অপচয় করা। একই সঙ্গে আওয়ামী লীগকে উসকে দিয়ে মাঠে নামার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ ঢাকা-রংপুর লংমার্চকে ঘিরে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
পুলিশ ও গোয়েন্দা সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান রাশেদ খাঁন। তবে জামায়াতের লংমার্চকে অযৌক্তিক বললেও সরকার ভিন্নমতকে শ্রদ্ধা করে জানিয়ে তিনি বলেন, বিএনপি ও সরকার এ লংমার্চে সার্বিক সহযোগিতা করবে।
রাশেদ খাঁন বলেন, সরকারের বয়স সাত মাসে পড়েছে। সরকারের গত ছয় মাসের কার্যক্রম জনগণের কাছে অত্যন্ত প্রশংসনীয় হয়েছে। কিন্তু লংমার্চের মাধ্যমে জামায়াত পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, জামায়াতের আমির ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন। অপরদিকে ফ্যাসিস্ট হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিল। জামায়াত-আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন পরিকল্পনার ছক কষছে কিনা, এই সন্দেহ জনগণের মনে রয়েছে।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ফিরে এলে জামায়াত লাভবান হবে না। শেখ হাসিনা চান, জামায়াত রাজপথে হঠকারিতা করে তাদের ফিরে আসার পথ সুপ্রশস্ত করুক। সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফায়দা লুটবে। তিনি জামায়াতসহ ১১ দলীয় জোটের উদ্দেশে বলেন, আপনারা লংমার্চ নিয়ে আসছেন। প্রকৃতপক্ষে জনবান্ধব কর্মসূচি হলে ঢাকা থেকে রংপুরে পায়ে হেঁটে আসুন।
নাসির উদ্দিন পাটোয়ারীকে ইঙ্গিত করে রাশেদ খাঁন বলেন, জামায়াত জোটের এক নেতার নাম মুখে নিতেও লজ্জা লাগে। তিনি আওয়ামী লীগের প্রাডো গাড়িতে করে লংমার্চ করছেন। লংমার্চের সমাবেশে খিলখিল করে হাসছেন, উসকানি দিচ্ছেন। জামায়াতকে বলব, এমন উসকানি, লংমার্চের নামে লং ড্রাইভ নিয়ে রংপুরে আসবেন— এমন প্রত্যাশা করি না।
রাশেদ খাঁনের বক্তব্যের বিভিন্ন অংশের সঙ্গে সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনগুলোরও মিল রয়েছে; সেখানে তিনি লংমার্চের কারণে জনভোগান্তি এবং আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরার সুযোগ তৈরির অভিযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদল, লিটন পারভেজ, বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন প্রমুখ।
এর আগে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও পরিধি বৃদ্ধিতে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category