• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline
রায়পুরে কৃত্রিম সংকট তৈরি করে এলপিজি গ্যাস সিলিন্ডার চড়া দামে বিক্রির অভিযোগ সমুদ্রের বুকে চীনের গোপন ঘাঁটি? স্যাটেলাইট ছবিতে নতুন চমক জার্মানি এখন বাংলাদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় ভ্রমণগন্তব্য রংপুরে ওএমএসের মাধ্যমে চাল ও আটা বিক্রিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগ ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ে ভাইরাল নয়, দরকার নির্দিষ্ট দর্শক মহাকাশ হয়তো নীরব, তবে সেই নীরবতারও যেন নিজস্ব একটি ভাষা আছে ইংল্যান্ডের ডরসেটের জুরাসিক উপকূল ভ্রমণপ্রেমীদের বরাবরই আকর্ষণ করে চুল পড়ার সমস্যায় চিকিৎসক নিজেই নিলেন যে পদক্ষেপ সময়ের সঙ্গে বদলেছে নারীর জীবনযাত্রা, চলাফেরা ও কাজের ধরন,বদলেছে পোশাক ত্রিশালে বড় ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, ছোট ভাই স্ত্রীসহ পলাতক

জার্মানি এখন বাংলাদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় ভ্রমণগন্তব্য

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ফিচার ডেস্ক: জার্মানি এখন বাংলাদেশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় এক ভ্রমণগন্তব্য। ইতিহাস, স্থাপত্য, পাহাড়, বন আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটিতে গেলে শুধু বড় শহর ঘুরেই ভ্রমণ শেষ না করে একটু ভিন্ন অভিজ্ঞতার জন্য চলে যেতে পারেন ক্যাসেলে। দেশটির বিভিন্ন শহর ও দর্শনীয় স্থান ঘুরতে ট্রেন, বাস কিংবা গাড়ির সুবিধা নেওয়া যায়। আর প্রকৃতি ও ঐতিহাসিক স্থাপত্য একসঙ্গে উপভোগ করতে চাইলে বার্গপার্ক ভিলহেল্মশোহে হতে পারে ভ্রমণতালিকার বিশেষ একটি স্থান।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা এই বিশাল উদ্যানের সবচেয়ে বড় আকর্ষণ এর অসাধারণ জলপ্রবাহের আয়োজন। নির্দিষ্ট দিনে পাহাড়ের ওপরের হারকিউলিস স্মৃতিস্তম্ভ থেকে পায়ে হেঁটে নিচের দিকে নামতে নামতে জলপ্রবাহের এই অনন্য দৃশ্য উপভোগ করা যায়।
কোনও বৈদ্যুতিক পাম্প ছাড়াই প্রায় ৭ লাখ ৫০ হাজার লিটার পানি ওপর থেকে নিচে নেমে আসে। বারোক স্থাপত্যশৈলীর জলধারা, ঝরনা এবং প্রাচীন রোমান স্থাপত্যের আদলে তৈরি জলনালার মধ্য দিয়ে ছুটে চলা পানি একের পর এক দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করে। সবশেষে পানি প্রায় ৫২ মিটার উঁচু ফোয়ারা তৈরি করে দর্শনার্থীদের মুগ্ধ করে।
প্রায় ২ দশমিক ৩ কিলোমিটার পথ ধরে পানির স্রোতের সঙ্গে নিচের দিকে হাঁটার অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। প্রতিটি ধাপে বদলে যায় দৃশ্যপট, কোথাও ঝরনার শব্দ, কোথাও স্থাপত্যের সৌন্দর্য। তৈরি হয় অসাধারণ এক ভ্রমণ অভিজ্ঞতা।
বাংলাদেশি পর্যটকেরা জার্মানি ভ্রমণের পরিকল্পনা করলে বার্লিন, মিউনিখ বা অন্যান্য পরিচিত শহরের পাশাপাশি ক্যাসেলকেও রাখতে পারেন তালিকায়। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণে প্রকৃতি, ইতিহাস ও স্থাপত্য একসঙ্গে উপভোগ করতে চাইলে বার্গপার্ক ভিলহেল্মশোহের এই জলকেলি হয়ে উঠতে পারে জার্মানি ভ্রমণের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category