• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন

‘জীবনটা নিজের মতো করে নিতে হয়, শিখেছি এটা, সত্যি বলছি : মিমি চক্রবর্তী

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই তারকা। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিতই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হলো না।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফল বাগানের একগুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে সম্পূর্ণ ক্যাজুয়াল ও মেকআপহীন লুকে দেখা গেছে, যা মিমির সৌন্দর্যকে আরও স্বাচ্ছ্যন্দ্যময় করে তুলেছে।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জীবনটা নিজের মতো করে নিতে হয়, শিখেছি এটা, সত্যি বলছি। কে কী করল, কে কী বলল তা না ভেবে, যেমনই হোক নিজের মতো করে আনন্দে চললে সব ভালো হতে বাধ্য। কারণ জীবন তো একটাই।’
শেয়ার করা ছবিতে দেখা যায়, সবুজ গাছগাছালিতে ঘেরা এক মনোরম ফল বাগানে সময় কাটাচ্ছেন মিমি। কালো রঙের স্লিভলেস টপস ও ট্রাউজার পরে গাছের মিষ্টি জামরুল ছুঁয়ে হাসিমুখে ক্যামেরাবন্দী হয়েছেন।
অন্য একটি ছবিতে সাদা টি-শার্ট পরে এক থোকা কাঁচা লেবু চোখের সামনে ধরে কিউট এক ভঙ্গিতে সেলফি তুলেছেন। আরেকটি ছবিতে তাকে বাগানের কাঠের রেলিং ও বাঁশের খুঁটি ধরে বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category