• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

‘টক্সিক’ নিয়ে বিতর্ক, কিছু না বুঝেই মন্তব্য করবেন না : স্বস্তিকা মুখোপাধ্যায়

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: ‘টক্সিক’ সিনেমার প্রথম ঝলক থেকেই বিতর্কে জড়িয়েছে কিয়ারা আদভানি। বিশেষ করে সিনেমার ‘তবাহি’ গানটিতে যশ এবং কিয়ারার ঘনিষ্ঠতার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সমালোচনার ঝড় তুলেছে। তবে এবার এই বিতর্কের মাঝেই কিয়ারার হয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলের উদ্দেশে স্বস্তিকার প্রশ্ন, ‘আপনারা কি মনে করছিলেন কিয়ারা এই ছবিতে মাদার টেরেজার অভিনয় করবেন বলে চুক্তিপত্রে সই করেছিলেন? যেমন চরিত্র তেমনি অভিনয় করবেন তিনি, এটাই খুব স্বাভাবিক।’ তিনি আরও বলেন, ‘একটা ছবি দেখার আগেই মানুষ নারী চরিত্র বা অভিনেত্রীদের নিয়ে নিজেদের মতামত তৈরি করে ফেলে খুব সহজে। আপনারা কি দেখেছেন ছবিটা? জানেন এর গল্প কী? কেন এই দৃশ্য ব্যবহার করা হয়েছে জানেন? কিছু না জেনেই কেন সমালোচনা শুরু করে দেন? আগে ছবিটা দেখে আসুন তাহলে বুঝবেন কেন এই ঘনিষ্ঠ দৃশ্য রাখা হয়েছে। কিছু না বুঝেই এমনভাবে মন্তব্য করবেন না।’
কিয়ারা ২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। সেই কারণেই ‘টক্সিক’-এ যশের সঙ্গে কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন মা কীভাবে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে পারেন?এই যুক্তির তীব্র বিরোধিতা করেছেন স্বস্তিকা।
তার মতে, মাতৃত্ব এবং যৌনতা—দুটিকে পরস্পরের বিপরীত হিসেবে দেখার প্রবণতা থেকেই এই ধরনের মন্তব্য আসে। তিনি মনে করিয়ে দেন, সন্তান পৃথিবীতে আসে বাবা-মায়ের ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমেই।
তার ভাষ্য, ‘আমার মনে হয় না ভারতীয় সমাজ এখনও যৌনতাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখতে শিখেছে। অতীত কাল থেকে যৌনতাকে একটা ট্যাবু হিসেবেই ব্যবহার করে রাখে সকলে। এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম মানুষ এগিয়ে যায়।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category