• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
তিব্বত সীমান্তে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত ওষুধের তালিকা হোক সময়োপযোগী মানুষের নাগালের মধ্যে ডেমরা থানা বিএনপির আহবায়কের বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু পিরোজপুরে ছেলের বিরুদ্ধে বাবাকে মারধর ও হুমকির অভিযোগ ভিনির প্রতি ১৬ ফাউলে একটি হলুদ কার্ড, ইয়ামালের প্রতি ৩ ফাউলে একটি লা লিগায় এমবাপ্পের ‘অবিশ্বাস্য’ হ্যাটট্রিক বাংলাদেশের সাফল্যে খুশি ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন রক্ষণাবেক্ষণের জন্য ব্যানার সাময়িক সরিয়ে নেয়া হয় : বিসিবি এশিয়ান গেমসের জন্য ঢাকায় ঋতু, নতুন সংকটে জিমি

টায়ার-২ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: টায়ার-২ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি। গত মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের ৩৩৭তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে ব্যাংকটি। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। তবে বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এমটিবির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৭ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৮ পয়সা বা ৭ শতাংশ।
আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। এ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ১২ পয়সা বা ৪১ শতাংশ। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category