• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Headline
কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পাথরঘাটায় ট্রলারডুবি: ৪৮ ঘণ্টা পর ১ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ -৪ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪ নাজিরপুরে ফুটবল টুর্নামেন্টর ফাইনালে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন মতিয়ার বিল সমিতি নিয়ে মামলা-হামলা ও হুমকির অভিযোগে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, অস্ত্রসহ মোবারক আটক নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়। বুধবার (২৬ আগস্ট) সকালের দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন মোটরসাইকেলচালক হারুনুর রশিদ (৩৮), অটোরিকশাচালক সাহিরুল ইসলাম (২৩), জরিনা (৪০) ও মো. শফিকুল ইসলাম। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় পিকআপচালক মো. হাবিবুর রহমানকে (২৪) পিকআপসহ আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং পিকআপচালককে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category