• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
বাগেরহাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সীমানার কাটাতার ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল গুজব প্রতিরোধে সমন্বিত প্রস্তুতির তাগিদ বিশিষ্টজনদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে: রিজভী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপির দুই নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
এই আসনে ছয় জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। উপনির্বাচনে অংশ নিতে বিএনপির দুই প্রার্থী ছাড়া আরও চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। মির্জা ফখরুল ইসলাম গত ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামী ২৯ অক্টোবর। ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের দিন। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা; চলবে ২৭ অক্টোবর সকাল পর্যন্ত।
এদিকে ১৫ সেপ্টেম্বর থেকে এই আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। ১৬ সেপ্টেম্বর ফরম জমা নেওয়া হয়। জেলা বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র জমা দেন। এরপর ১৮ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রোববার মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ দুই জনই রিটার্নিং কর্মকর্তার কাছে দলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সাধারণত কোনও দল একজনকে প্রার্থী করে থাকে। তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নে দুই জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।
কামরুল ইসলাম আরও বলেন, এ আসনে বিএনপির দলীয় প্রার্থী কে হবেন, তা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই জানা যাবে। ওই সময়ের আগেই নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে মনোনয়নের চূড়ান্ত তালিকা পাঠানো হবে। তখন সেই তালিকার আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category