• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা

ডোয়াইন জনসন এবার আসছেন ভিন্ন চরিত্রে

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : হলিউড তারকা ডোয়াইন জনসন এবার আসছেন একেবারেই ভিন্ন এক চরিত্রে। অ্যাকশন-ড্রামা সিনেমা ‘ফ্রি বার্ড’-এ তাকে দেখা যাবে স্মৃতি হারানোর সঙ্গে লড়াই করা এক মোটরসাইকেল স্টান্টম্যানের ভূমিকায়। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজনাতেও যুক্ত থাকছেন তিনি।
সিনেমাটিতে ডোয়াইন জনসন অভিনয় করবেন লাস ভেগাসের এক দুঃসাহসী মোটরসাইকেল স্টান্টম্যান হিসেবে। চরিত্রটির জীবনে নেমে আসে বড় সংকট—তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত। কিন্তু নিজের এই শারীরিক অবস্থার কথা গোপন রাখেন সবার কাছ থেকে, এমনকি নিজের মেকানিক ভাইয়ের কাছেও।
গল্প এগিয়ে যাবে তার জীবনের শেষ বড় ঝুঁকি নেওয়ার প্রস্তুতিকে ঘিরে। স্মৃতি ধীরে ধীরে হারিয়ে গেলেও তিনি চান একটি শেষ জাম্প দিয়ে নিজের পরিচয় ও সক্ষমতার প্রমাণ রাখতে।
নির্মাতাদের মতে, ‘ফ্রি বার্ড’ শুধু অ্যাকশনের গল্প নয়, এটি মানুষের মনের জটিলতা, স্মৃতি হারানোর ভয় এবং প্রয়োজনের সময় সাহায্য গ্রহণের গুরুত্বের কথাও বলবে।
সিনেমাটি পরিচালনা করবেন অস্কার মনোনয়ন পাওয়া নির্মাতা গ্রেগ কুয়েদার। তিনি ‘সিং সিং’ ও ‘ট্রেন ড্রিমস’ সিনেমার জন্য প্রশংসিত হয়েছেন। মূল চিত্রনাট্য লিখেছেন জন বয়ের, যা পরে নতুন করে সাজাচ্ছেন কুয়েদার।
সিনেমাটির প্রযোজনায় থাকছে বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমনের প্রতিষ্ঠান আর্টিস্টস ইকুইটি। পাশাপাশি প্রযোজক হিসেবে থাকছেন গিল নেটার, ফিফথ সিজন, ডোয়াইন জনসনের প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন বাকস প্রোডাকশনস এবং গ্রেগ কুয়েদার ও ক্লিন্ট বেন্টলি।
সিনেমাটি নিয়ে ডোয়াইন জনসন বলেন, “‘ফ্রি বার্ড’ অনেক দিক থেকেই একটি উপহার। এটি জীবনের সৌন্দর্য এবং কঠিন বাস্তবতার গল্প। যখন প্রিয় কোনো মানুষের স্মৃতি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে, তখন জীবনের অর্থও নতুনভাবে বদলে যায়।” সম্প্রতি ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমার জন্য আলোচনায় থাকা ডোয়াইন জনসনের ক্যারিয়ারে ‘ফ্রি বার্ড’ হতে যাচ্ছে এক নতুন ধরনের চ্যালেঞ্জ। পরিচিত অ্যাকশন ইমেজের বাইরে এবার দর্শক তাকে দেখবেন এক আবেগঘন ও মানবিক চরিত্রে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category