মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর জেলা : কুমিল্লার তিতাস উপজেলা প্রেসক্লাবের ২৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কড়িকান্দি বাজারস্থ ভূঁইয়া মার্কেটে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিবার্ষিক কাউন্সিলে সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের তিতাস সংবাদদাতা নাজমুল করিম ফারুককে সভাপতি, দৈনিক কালের কণ্ঠের তিতাস-হোমনা প্রতিনিধি তাসীন তিহামীকে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালবেলার তিতাস প্রতিনিধি মো. বিল্লাল মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি দৈনিক খবরের সামসুদ্দিন আহমেদ সাগর। সহসভাপতি দৈনিক দিন প্রতিদিনের মো. জহিরুল ইসলাম পাশা ও দৈনিক আলোকিত সকালের মো. মাহবুবুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের তোফাজ্জল হোসেন শাকিল ও দি বিজনেস টাইমসের মো. শরিফুল ইসলাম শিকদার। সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশের মো. তাজুল ইসলাম মুন্সী। কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুর রহিম। দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদের আহনাফ তিহামী।
প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গড়ব বাংলাদেশের মো. রমিজ মিয়া, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক শিক্ষা বার্তার মো. শাহজামান শুভ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক দৈনিক তরুণ কণ্ঠের সাইফুল ইসলাম নাজমুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক প্রথম বাংলার সঞ্জয় চন্দ্র দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক আজকের খবরের মো. হানিফ মিয়া এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক দৈনিক আমার শহরের খন্দকার ফরমুজ আহমেদ।
কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সাপ্তাহিক বাংলা বার্তার মো. কামরুল হাসান সরকার, দি বাংলা ইন্ডিপেনডেন্টের মোহাম্মদ শাহজাহান, দৈনিক গণমানুষের আওয়াজের বাবুল আহমেদ, এনটিভি অনলাইনের মো. হাবিবুর রহমান, কুমিল্লার পেপারের কাজী মো. নাহিদ, দৈনিক কুমিল্লার জমিনের সম্রাট শাহজাহান, কুমিল্লা প্রকাশের মো. এমরান হোসেন ও সাফা নিউজের মো. আনিছুর রহমান।