• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশ- অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়লেন ওপেনার জেক ওয়েদারাল্ড চেনা উত্তাপে ইউরোপের ক্লাব ফুটবল, গার্দিওলাকে ছাড়া প্রিমিয়ার লিগ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার বিশ্বকাপ ফাইনালে রেফারির বডি ক্যামেরায় ধরা পড়ল অনেক মুহূর্ত গোলকিপার সময় নষ্ট করায় নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন সান্তোস অধিনায়ক নেইমার দুই স্ত্রীর হাতাহাতি, অজ্ঞান মিসরের কোচ হোসাম হাসান নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে এমনভাবে হারতে দেখে অবাক এবি ডি ভিলিয়ার্স চুক্তি সম্পন্ন করতে বার্সেলোনায় পা রাখলেন রদ্রি ‘মেনে নেওয়া কঠিন, স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি’: অস্ট্রেলিয়ার কোচ

তীব্র সমালোচনার মুখে আল্লু অর্জুনকে ক্ষমা চাইতে বললেন নেটিজেন

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন: সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তেলেগু তারকা আল্লু অর্জুন। ভারতের স্বাধীনতা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে একটি ছবি পোস্ট করে বিতর্কে জড়ান এই তারকা। এরমধ্যে পোস্টটি মুছে দিয়েছেন অভিনেতা। কিন্তু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আল্লু অর্জুনের শেয়ার করা ছবিটিতে দেখা যায়, লালকেল্লার ওপর তেরঙ্গা পতাকা। ছবির পেছনের অংশে অশোকচক্র থাকলেও জাতীয় পতাকাটিতে সেটি ছিল না। ছবিতে অভিনেতার লোগোও ছিল।
জাতীয় পতাকার গুরুত্বপূর্ণ একটি বিষয় বাদ দেওয়ায় অনেকেই তার সমালোচনা করেন। পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘তার পুরো ভারতের কাছে ক্ষমা চাওয়া উচিত। শুধু পোস্ট মুছে দিলেই হবে না। খুবই লজ্জাজনক ও শিশুসুলভ কাজ।’
আরেকজন প্রশ্ন তোলেন, ‘লালকেল্লায় তার নাম কেন?’ অন্য একজন লেখেন, ‘জ্ঞান নেই।’ আরেক নেটিজেন মন্তব্য করেন, ‘আল্লু অর্জুন ভারতের জাতীয় পতাকা দেখতে কেমন, সেটাও জানেন না।’
একজন লিখেছেন, ‘তীক্ষ্ণ দৃষ্টির ভক্তরা ভারতের পতাকা থেকে অশোকচক্র অনুপস্থিত থাকার বিষয়টি লক্ষ্য করার পর আল্লু অর্জুনকে স্বাধীনতা দিবসের পোস্টটি মুছে ফেলতে হয়েছে। নেটিজেনরা যেকোনও খুঁটিনাটি বিষয়ই নজর এড়াতে দেন না।’
এদিকে আল্লু অর্জুন বর্তমানে ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছে। সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি। এতে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।
দীপিকা বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা হলেও সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। সেপ্টেম্বর মাসে সন্তান জন্ম ও মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে বাকি কাজ, এমনকি কঠিন দৃশ্যগুলোর শুটিংও শেষ করতে চান তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন জাহ্নবী কাপুর, রাশমিকা মান্দানা এবং মৃণাল ঠাকুর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category