• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

দশমিনায় বিস্তীর্ন মাঠ জুড়ে আমন চাষে কৃষকের নতুন স্বপ্ন

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নাসির আহমেদ, দশমিনা: পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের গ্রামের বিস্তীর্ন মাঠ জুড়ে চলতি মৌসুমে আমন ধানের ব্যাপক আবাদ করা হয়। এই বছন আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এলাকার কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছে। আমন ধানের আবাদের সংকল্প দেখে মনে হয় এমন পরিশ্রমী কৃষকদের জন্যই গ্রাম বাংলার কৃষকরা এগিয়ে যাচ্ছে। কৃষিতে কৃষকরা নতুন করে সম্ভাবনা তৈরি করছে। চলতি বছর উপজেলায় প্রায় ২হাজার ৫শত হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হচ্ছে। উপজেলায় ৭টি ইউনিয়নে চলতি বছর ব্রি ধান-৯৫ জাতের রোপা আমন ধান চাষ করা হচ্ছে।
সরেজমিনে এই সংবাদকর্মী’র সাথে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামের মোসলেম’র সাথে কথা হয়। বাপ-দাদার সূত্র ধরেই একজন পেশাজীবী কৃষক। চলতি মৌসুমে আমন ধানে চাষের জন্য পানির কোন অভাব নেই। উপজেলায় ব্যাপক বর্ষন হওয়ায় কৃষি জমি আমন চাষের জন্য উপযোগী হয়ে ছিল। কৃষকরা উপজেলার উত্তর বাঁশবাড়িয়া, মধ্য বাঁশবাড়িয়া, গছানী, ঢনঢনিয়া, চরহোসনাবাদ, নেহালগঞ্জ, আদমপুর, বহরমপুর, বগুরা, দশমিনা, গোলখালী, আরজবেগী, বেতাগী-সানকিপুর, জাফ্রাবাদ, মাছুয়াখালী, আলীপুর, যৌতা, খলিশাখালী, চাঁদপুরা, রণগোপালদী, আউনিয়াপুর, গুলি, চরঘুনি, চরবোরহান, চরশাহজালাল, চরহাদি গ্রামে এই বছর আমন ধানের ব্যাপক আবাদ করা হয়। সবচেয়ে বড় ব্লক উত্তর বাঁশবাড়িয়ার সভাপতি নুর জামাল গাজী জানান, গত বছরের চেয়ে এই বছর বেশি জমিতে আমন ধানের আবাদ করা হচ্ছে। ব্লকের ৫০ কৃষক মিলে প্রায় দেড়’শ একর জমির চাষাবাদ সম্পন্ন করেছে। আশানুরূপ ফলন পাবার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.জাফর আহমেদ বলেন, এই বছর ২ হাজার ৫শত হেক্টর জমিতে উপজেলার কৃষকরা আমন ধানের আবাদ করছে। আশানুরূপ ফলন পেতে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নিয়ে নিয়মিত মাঠ পরিদর্শন করে পরামর্শ দিচ্ছে। চলতি বছরও আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category