• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

দিনে ১৮ ঘণ্টা কাজের নেপথ্যে ছিল অন্য কারণ : প্রীতি

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডে দীর্ঘ সময়ের শুটিং নিয়ে যখন কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা চলছে, তখন নিজের অভিজ্ঞতা সামনে আনলেন অভিনেত্রী প্রীতি জিনটা। একসময় দিনে টানা ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন তিনি। তবে সেই কঠিন পরিশ্রমের পেছনে ছিল নির্দিষ্ট এক কারণ।
আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে নিজের কাজের সময় নিয়ে কথা বলেন প্রীতি। ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা কুণাল খেমু। সেখানেই অভিনেত্রী জানান, দীর্ঘ সময় কাজ করার বিষয়টি তার কাছে নতুন নয়। তবে তার ক্ষেত্রে এর পেছনের পরিস্থিতি ছিল অন্য রকম।
প্রীতির কথায়, ‘প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি অবশ্যই দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘আমার মাথায় একটাই কথা থাকত, আমি আসব, কাজ শেষ করব, ব্যস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।’
বলিউডে কাজের সময় ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা নতুন নয়। গত বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার মতপার্থক্যকে কেন্দ্র করে বিষয়টি আবারও সামনে আসে। প্রভাস অভিনীত ‘স্পিরিট’ থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ান দীপিকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category