• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
পেশাদার ক্যারিয়ারে ৯৮১তম গোলটি পেলেন রোনালদো ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি ২৫ বছর পর ঘরের মাঠে নিউক্যাসলকে হারাল কভেন্ট্রি পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি ফরাসি লিগ ওয়ানে এসিএল ইনজুরি , খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি বিচ্ছেদের পর নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টোবি ম্যাগওয়ার ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা: পূজা চেরী রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সরকারকে সতর্কবার্তা ফারুকীর সাবেক প্রেমিক মারধর করার পাশাপাশি সিগারেটের ছ্যাঁকাও দিতেন:নীতি টেইলর

দীর্ঘ ১৫ বছর পর আসছে ‘ডার্টি পিকচার ২’

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল ব্লকবাস্টার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘দ্য ডার্টি পিকচার’। প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। ২০১১ সালে মিলান লুথরিয়ার পরিচালনায় ও একতা কাপুরের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পায়।
দীর্ঘ ১৫ বছর পর আবারও সেই আইকনিক ফ্র্যাঞ্চাইজিকে ফেরানোর বড় সিদ্ধান্ত নিলেন প্রযোজক একতা কাপুর। প্রকাশ্যে আনলেন ‘দ্য ডার্টি পিকচার ২’-এর জমকালো ঘোষণা।
সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে এসে একতা কাপুর নিশ্চিত করেন যে, তিনি ‘দ্য ডার্টি পিকচার ২’ বানানোর সম্পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে সিক্যুয়েল তৈরির চিন্তা থাকলেও মনের মতো নিখুঁত গল্প পাচ্ছিলেন না তিনি।
একতা বলেন, ‘আমার জীবনের অন্যতম বড় ছবি হতে চলেছে ‘দ্য ডার্টি পিকচার ২’। দীর্ঘ ১৫ বছর পর আমি এর সিক্যুয়েল নিয়ে ভাবছি, কারণ এবার আমার কাছে এমন একটি গল্প এসেছে যা দর্শকদের সামনে তুলে ধরা সত্যি জরুরি।’
প্রথম কিস্তির মতো সিক্যুয়েলেও একজন বিশেষ মানুষের সত্য জীবনের ওপর ভিত্তি করেই পুরো গল্প আবর্তিত হবে বলে জানান একতা। তবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, কার জীবনকাহিনি ফুটিয়ে তোলা হবে কিংবা এটি কবে মুক্তি পাবে— সে বিষয়ে এখনও কোনও গোপন রহস্য ফাঁস করেননি প্রযোজক।
এখন দেখার বিষয়, বিদ্যার সেই কালজয়ী অভিনয়ের ব্যাটন দ্বিতীয় ভাগে কে নিজের কাঁধে তুলে নেন এবং বক্স অফিসে আবার কেমন আলোড়ন সৃষ্টি করে একতার এই নতুন ‘ডার্টি পিকচার’!


আপনার মতামত লিখুন :
More News Of This Category