• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Headline
গাইবান্ধায় ১১৯ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ নওগাঁর বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ১০৬ উদ্ভাবনী প্রকল্প ফেনীতে ২৫ হাজারের বেশি সিএনজি, ব্যাটারিচালিত যানেও বাড়ছে ভোগান্তি নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪ সেনবাগে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভাতা উত্তোলন, তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা নওগাঁয় ১২০ বস্তা সার পাচারের সময় আটক করলেন স্থানীয়রা চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, গ্রেফতার ৫ সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা সাজছে রাজবাড়ীর ৪৬১ পূজামণ্ডপ, বিভিন্ন মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি চাঁদাবাজির প্রতিবাদে ভালুকায় মহাসড়ক অবরোধ

ফরাসি লিগ ওয়ানে এসিএল ইনজুরি , খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ফরাসি প্রতিযোগিতা লিগ ওয়ানে লিলের ডিফেন্ডার তিয়াগো সান্তোস ফুটবলারদের আতঙ্ক অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছেন। এখন তাকে কড়া ট্যাকল করা প্রতিপক্ষ লে হাভরের মিডফিল্ডার আমির রিচার্ডসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে লিলে।
লিলের ১-০ ব্যবধানের জয়ের ম্যাচটিতে প্রথমার্ধে লে হাভরের মিডফিল্ডার আমির রিচার্ডসনের ট্যাকলের শিকার হয়ে তার ডান হাঁটুর ‘অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট’ ছিঁড়ে যায় ও ‘মেনিসকাস’ ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ২৪ বছর বয়সী সান্তোসকে। এটিকে লিলে ‘অনিয়ন্ত্রিত এবং ভয়ঙ্কর’ ট্যাকল বলে উল্লেখ করেছেন।
রিচার্ডসনের ওই ঘটনাকে রেফারি ফাউল হিসেবে বিবেচনা করলেও তাকে কোনো কার্ড দেখাননি। তবে লিলের মতে, সেটি লাল কার্ড পাওয়ার উপযোগী ছিল এবং তারা লিগ গভর্নিং বডিকে (এলএফপি) বিষয়টি শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোরও আবেদন জানিয়েছে। একইসঙ্গে ম্যাচ অফিসিয়ালদের কাছে ওই ফাউলের ভিডিও পর্যালোচনা প্রক্রিয়াও জানতে চেয়েছে লিলে।
লে হাভরের মিডফিল্ডার রিচার্ডসনের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে লিলে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘লিলে ক্লাব সম্ভাব্য সব আইনি পথ খতিয়ে দেখছে এবং নিজেদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় যেকোনো আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে। নিজের অধিকার রক্ষায় তিয়াগো যে পদক্ষেপই নেওয়ার সিদ্ধান্ত নিক না কেন, ক্লাব তাকে তাতে সহায়তা করবে।’
যদিও ক্লাবটি লিগ ওয়ানের বিদ্যমান নীতিমালার প্রতি সম্মান প্রদর্শনের কথা জানিয়েছে। একইসঙ্গে সান্তোসের দ্রুত পুনর্বাসন কামনা করছে লিলে। এই ঘটনায় এখনও ফ্রান্স ফুটবল ফেডারেশন এবং এলএফপি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ২০২৪ সালেও একবার বাঁ পায়ে এসিএল ইনজুরিতে পড়েছিলেন সান্তোস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category