• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, ট্রাম্পের ‘নিষেধ’ অমান্য করে ইসরায়েলের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে অস্থির সময় পার করছেন মার্কিন সেনারা হতাহত বাড়ছে : ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১৫, ধসে পড়েছে বহু ভবন ইসরায়েলের দুই ঘাঁটিতে আঘাত হানার দাবি বিপ্লবী গার্ডের ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলা চালানোর দাবি অস্বীকার ইরানের আসন্ন বাজেটে ব্যবসা পরিচালনায় সহজ হচ্ছে লাইসেন্স,অনুমোদন ও করসেবা উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, বাড়ছে সংসার খরচ ইসলামী ব্যাংকের আন্দোলন অব্যাহত, গ্রাহকদের টাকা তোলার হিড়িক সোনার দামে শতাংশের বদলে ফিক্সড ভ্যাট নির্ধারণ করতে যাচ্ছে এনবিআর

দুই ঈদে দুই সিনেমা নিয়ে আলোচনার তুঙ্গে রয়েছেন নাজিফা তুষি

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: রোজার ঈদে প্রেশার কুকার, কোরবানির ঈদে রইদ—পরপর দুই ঈদে দুই সিনেমা নিয়ে আলোচনার তুঙ্গে রয়েছেন নাজিফা তুষি। কেউ কেউ বলছেন, ক্যারিয়ারে সেরা সময় পার করছেন অভিনেত্রী। মেজবাউর রহমান সুমনের রইদ সিনেমায় সাদুর বউ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, সিনেমাটিতে ক্যারিয়ার-সেরা অভিনয় করেছেন তুষি।
তুষির অভিনয় নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ কেউ লিখছেন, এক দশকে ক্যারিয়ারে কাঠখড় পুড়িয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তুষি।
চলচ্চিত্র সমালোচক সৈয়দ নাজমুস সাকিব ফেসবুকে লিখেছেন, ‘নাজিফা তুষি রইদ–এ যা করেছেন, আমার মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশ আর কলকাতা মিলে এই পর্যায়ের পারফরম্যান্স লিড রোলে আর কোনো অভিনেত্রী করতে পারবেন। এই পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়া খোদ নাজিফার পক্ষেই আর সম্ভব হবে কি না, আমার সন্দেহ আছে।’
তাসলিমা বাবলী নামে এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘রইদের সাদুর বউ যেন তুষি নয়, সাদুর বউই। গ্রামের খুব সাধারণ একজন নারী, সেই পাগলিই। সেখানে নাজিফা তুষির কোনো ছোঁয়া নেই, ওই একটা চরিত্রের জন্য তুষি নিজেকে একদমই ভেঙে নতুন করে গড়েছেন।’
আইসক্রিম নিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। পরে তাঁকে হাওয়া, প্রেশার কুকার সিনেমায় দেখা গেছে। প্রেশার কুকার-এ কখনো পারলারকর্মী, কখনো প্রেমিকা, কখনো মা—নানা আঙ্গিকে তাঁকে দেখা গেছে। চরিত্রটির জন্য প্রশংসা পেয়েছেন তিনি। রইদ দিয়ে সব সিনেমাকে ছাপিয়ে গেছেন তুষি।
আপনারও কি মনে হয়, ক্যারিয়ারে সেরা সময় পার করছেন—জানতে চাইলে তুষি বলেন, ‘আমি ওইভাবে পিকটাইম বলতে চাই না। কারণ, আমার কাজের যাত্রাটা তো এখনই দর্শক দেখা শুরু করেছে। পিক কোনটা, সেটা এখনই আমি বলতে পারি না। হয়তো আরও ৩০ বছর অভিনয় করব, আবার তিন বছর পরও থেমে যেতে পারি—আমি জানি না।’ তবে তুষি স্বীকার করলেন, জীবনের সেরা না বললেও সুন্দর সময় পার করছেন।
তুষিকে সামনে বিগ বাজেটের কয়েকটি সিনেমা ও সিরিজে দেখা যাবে। আবদুল্লাহ মোহাম্মদ সাদের অ্যানি সিরিজের নামভূমিকায় অভিনয় করেছেন। সিরিজটি ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। জার্মানির কোলনে ৯ জুন মিনি সিরিজটির প্রদর্শনী হবে।
মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফীর আন্ধার, এন রাশেদ চৌধুরী সখী রঙ্গমালা। এখন সুরাইয়ার শুটিং করছেন তুষি। শিবব্রত বর্মনের গল্প থেকে ছবিটি পরিচালনা করছেন রবিউল আলম রবি।
রইদ সিনেমার পোস্টারে দেখা গেছে সাদুর বউ (নাজিফা তুষি) সাদুকে (মোস্তাফিজুর নূর ইমরান) একটি তাল দিচ্ছে। দুজনের চারপাশে ছড়ানো রয়েছে অনেক তাল। পোস্টারটি নিয়ে ফেসবুকে একের পর এক মিম তৈরি হচ্ছে।
এসব মিম দেখে তুষি বলছেন, ‘খুবই মজা পাচ্ছি।’ এর মধ্যে একটি মিম ফেসবুকে শেয়ারও করেছেন তুষি। তাতে দেখা গেছে, আর্জেন্টিনার জার্সি পরিহিত সাদুর বউ ব্রাজিলের জার্সি পরিহিত নেইমারকে একটি ট্রফি দিচ্ছেন।
তুষি মজা করে ফেসবুকে লিখেছেন, ‘কিন্তু আমি তো ব্রাজিল, আমাকে কেন আর্জেন্টিনা দিলেন।’ পোস্টটি দেখে তুষির বন্ধুরা বলেছেন, ‘তুমি এটা কেন লিখলা। তুমি ব্রাজিল হলে আর্জেন্টিনার ফ্যান তো হারাইলা।’ তুষি বন্ধুদের বলেছেন, ‘আমি মজা করে বলেছি, আমি ব্রাজিল সাপোর্ট করলেও মেসিকে পছন্দ করি। আর্জেন্টিনার সঙ্গেও আমি আছি।’
ছোটবেলা থেকেই তুষি ব্রাজিলের সমর্থক। তিনি জানান, খেলাধুলা সম্পর্কে খুব বেশি না জানলেও ছোটবেলা থেকেই কেন জানি ব্রাজিলের প্রতি তাঁর একধরনের টান তৈরি হয়েছে। এর একটি বড় কারণ, তাঁর পরিবারের সবাই ব্রাজিলের সমর্থক, সেই সূত্র ধরে তিনিও ব্রাজিলকে সমর্থন করা শুরু করেন। শুধু ফুটবল নয়, তালের জায়গায় কেউ ডাব কিংবা ক্যামেরা বসিয়ে মিম তৈরি করছেন। তুষি মনে করেন, মানুষ যেভাবে যাঁর যাঁর প্রফেশন থেকে চরিত্রটির সঙ্গে কানেক্ট করতে পারছেন, বিষয়টি দারুণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category