এম আর মানিক, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এডিপি প্রকল্পের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ক্লাসরুমে ব্যবহৃত উঁচু নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী সহ ও আলমারি বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) এর আওতায় এসব উপকরণ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা’র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার (ওসি) শ্রী পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তারজিনা খাতুন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামীম আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, আনসার ভিডিপি অফিসার আঃ কাদীর, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আলামিন, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিং মিডিয়ার সাংবাদিকগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা।