• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

দুর্গাপুরে রুপালি জুয়েলার্সে তালা ভেঙ্গে অর্ধ কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি

Reporter Name / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এম আর মানিক দূর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে দিনে দুপুরে অর্ধ কোটি টাকার মূল্যের স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে দুর্গাপুর বাজারে রূপালী জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক আমজাদ হোসেন দোকানে বাকরুদ্ধ অবস্থায় বসে আছে তার পরিবার অসহায়ের মতো দোকানের ভিতর কান্নাকাটি করছে,তার বড় ছেলে সুভ এর কাছে তথ্য জানতে চাইলে তিনি বলেন আমার বাবা, দুপুর খাবার খেতে- এবং জোহরের নামাজ পড়তে বেলা ১ টার দিকে দোকানে তালা বন্দ করে বাড়িতে যান। এবং আমি বিকেল ৪টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকান শাটার অর্ধেক খোলা, দোকানে ভিতরে ঢুকে দেখি দোকানের গ্লাসগুলো সব ভাঙ্গা ডিসপ্লে করা ছিল প্রায় ২৫ ভরি স্বর্ণ, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। চুরির ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বাজার ব্যবস্থাপনা সম্পর্কে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে, তাতে মনে হয়েছে বাজার দেখাশোনা করার জন্য রাত্রে পাহারাদার নিয়োগ করা হয়েছে, কিন্তু দিনের বেলায় দেখাশোনার কোন লোক থাকে না, প্রত্যেকটা দোকানদার নিজ দায়িত্বে তাদের দোকানের দেখাশোনা করেন , আরো বিস্তারিত তথ্যর জন্য দুর্গাপুর থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর রিপন সাংবাদিকদের বলেন, ওসি স্যারের নির্দেশ মোতাবেক আমি প্রাথমিক তদন্ত করছি, চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি । চুরির বিষয়ে কোন তথ্য পাওয়া মাত্র জানানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category