• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
ভিনিসিয়ুসের সামনে এখনই ঘুরে দাঁড়ানোর সুযোগ পরীমনি–ইমতিয়াজ বর্ষণকে জুটি করে ওয়েব ফিল্ম বানাচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম বাবা হারালেন সংগীতশিল্পী সালমা ওপার বাংলায় ‘তাণ্ডব’ বানাচ্ছেন অয়ন চক্রবর্তী, কেন্দ্রীয় চরিত্রে মিমি রাজপালকে শেষবারের মতো দুই সপ্তাহ সময় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন ভারতের সেন্সর বোর্ডে প্রীতি জিনতা – সুনীল শেঠি ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক

দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন

Reporter Name / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

এম আর মানিক দূর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে দুরন্ত মডেল একাডেমির বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ জুলাই) বেলা ১১ ঘটিকায় দুরন্ত মডেল একাডেমির সভা কক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত পঞ্চম শ্রেণির বৃত্তি ও বাংলাদেশ বে সরকারি স্কুল সোসাইটি কর্তৃক পরিচালিত প্রাক-প্রাথমিক-পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ২০২৫ সালে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্গাপুর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম এর সঞ্চালনায়, মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি স্কুল সোসাইটি এর সভাপতি আহমাদুল হক, আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রকাশ চন্দ্র প্রামানিক,দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,ও অভিভাবক সদস্য দুরন্ত মডেল একাডেমিও সাংবাদিক জাকির হোসেন বাবলু, দুর্গাপুর কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মশিউর রহমান মানিকসহ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ , দুরন্ত মডেল একাডেমীর শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই সু-শিক্ষা গ্রহণ করতে হবে, এবং পড়া লেখার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে, এবং সুস্থতার জন্য প্রতিনিয়ত খেলাধুলা করতে আহ্বান জানান। সকল কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের মাঝে নগদ অর্থ, সনদ এবং ক্রেস্ট বিতরণ করেন,এবং উপজেলা নির্বাহী অফিসার দুরন্ত মডেল একাডেমির প্রধান শিক্ষকের পক্ষ থেকে সম্মাননা স্বারক গ্রহন এবং বিশেষ অতিথি আহমাদুল হক এর কাছ থেকে উপহার হিসেবে একটি বই গ্রহণ করেন। এবং এতো সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার দুরন্ত মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্বপনকে ধন্যবাদ জানান ।
উল্লেখ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষা ২০২৫ এ মোট ছয় জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ১জন ট্যালেন্টপুলে ও ২ জন সাধারণ গ্রেডে সর্বমোট ৩ জন বৃত্তি অর্জন করেছে। এছাড়াও বাংলাদেশ বেসরকারি স্কুল সোসাইটি কর্তৃক পরিচালিত বৃত্তি পরীক্ষা(এককালীন) ২০২৫ এ প্রাক প্রাথমিক -৫ম শ্রেণি পর্যন্ত মোট ৫৬ জন শিক্ষার্থী এককালীন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে আপনাদের দোয়ায় ১২জন সুপার ট্যালেন্ট ২জন ট্যালেন্টপুলে ১২ জন সাধারণ গ্রেটে মোট ২৬ জন বৃত্তি অর্জন করে রাজশাহী জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category