• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ইন্টার মায়ামির ২ : ২ গোলে ড্র লাউতারো মার্তিনেজের জোড়া গোলে ইন্টার মিলানের জয় বুন্দেসলিগায় শালকের বিপক্ষে গোলশূন্য ড্র বায়ার্ন মিউনিকের মেজর লিগ সকারে বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড নারী টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ বিপর্যয় পাকিস্তানের দ্রুততম ডাবল সেঞ্চুরির ১০ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ডোনাল্ড আজ থেকে ঠিক ৩০ বছর আগে ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল অবশেষে ‘গোপন প্রেম’–এর কথা জানালেন সিদ্ধার্থ, প্রেমিকা কে নেটফ্লিক্সের শীর্ষ ৫ সিনেমা ও সিরিজ মেয়েকে ছেড়ে দূরে থাকা বাবার জন্য কষ্টের, জন্মদিনে আবেগঘন ইমরান

দেবের পারিবারিক ছবিতে মন্তব্য শুভশ্রীর, উঠল সেই বিতর্কিত প্রসঙ্গ

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : পরিবারের সঙ্গে ছুটি কাটানোর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। সেই ছবির মন্তব্য ঘরে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সাবেক এই তারকা জুটির মন্তব্যের আদান-প্রদানে নতুন করে আলোচনায় উঠে এসেছে বহু পুরোনো সেই আলোচিত ‘ইনোসেন্স’ বিতর্ক।
সম্প্রতি বোন ও মা-বাবার সঙ্গে পশ্চিমবঙ্গের টাকিতে সময় কাটানোর কয়েকটি ছবি ভক্তদের জন্য পোস্ট করেন দেব। দেবের সেই পোস্টের মন্তব্য ঘরে শুভশ্রী রসিকতা করে লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গিয়েছে!!!!’শুভশ্রীর এমন মন্তব্যের জবাবে চুপ থাকেননি দেবও। তিনি উত্তরে লেখেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখো, আগের মতই আজও আছে যে সবই এক।’ দুই তারকার এই ভার্চুয়াল কথোপকথন দেখার পর নেটিজেনদেরও নানা মন্তব্যের ঝড় ওঠে।
একসময় জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তবে পর্দার বাইরে তাদের ছিল প্রেমের সম্পর্ক আর সেটা সবার জানা। সে প্রেম টেকেনি পরে। এর অনেক বছর পর অভিনেতা দেব বলেছিলেন, ১৪ বছর আগের শুভশ্রীর সঙ্গে বর্তমান শুভশ্রীর অনেক তফাত রয়েছে। “শুভশ্রীর এখন আর সেই ইনোসেন্সটা নেই, দুই সন্তানের মা তিনি” বলে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যে মন ভাঙে শুভশ্রীর। ওই ঘটনার জের ধরে তৎকালীন সময়ে দেব শুভশ্রীর ফোন নম্বর মুছে ফেলেন। ঝগড়া হলে পরস্পরের নম্বর ব্লক করে দেওয়া কিংবা ডিলিট করা তাদের পুরোনো অভ্যাস। দেব জানান, এসবের পরেও শুভশ্রীর সঙ্গে তার যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি কোনোদিনও। তবে পুরোনো মান-অভিমান পেছনে ফেলে আবারও পর্দায় ফিরছেন এই জুটি। আগামী দুর্গাপূজায় তাদের অভিনীত নতুন সিনেমা ‘দেশু ৭’ মুক্তি পেতে যাচ্ছে। প্রকাশ পেয়েছে টিজার। সেখানেও যেন উঠে এসেছে দেব-শুভশ্রীর ‘পুনর্মিলন’। এবার কাজের প্রয়োজনে অতীত ভুললেও মন্তব্যের ঘরে সেই ‘ইনোসেন্স’ টেনে এনে হালকা খুনসুটি নেটিজেনদের বেশ মেতে ওঠার সুযোগ তৈরি করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category