• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

দোলনায় দোলা শুধু আনন্দ নয়, শরীরেরও উপকার

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রকমারি ডেস্ক: শৈশবে খেলার মাঠে দোলনায় দোলার আনন্দ অনেকেরই মনে আছে। বয়স বাড়লেও সেই আনন্দের টান কমে না। পার্কে বা বেড়াতে গিয়ে দোলনা দেখলে অনেকেই সুযোগ পেলে কিছুক্ষণ দুলে নেন। তবে দোলনায় দোলার অভিজ্ঞতা শুধু মন ভালো করার মধ্যেই সীমাবদ্ধ নয়। শরীর ও মনের সুস্থতার ক্ষেত্রেও এর বেশ কিছু ইতিবাচক ভূমিকা রয়েছে। যেমন-
দোলনায় দোলার সময় শরীরের ভারসাম্য ধরে রাখতে পা, হাত ও পেটের পেশি সক্রিয় থাকে। দোলনার শিকল শক্ত করে ধরে রাখা এবং সামনে-পেছনে দোল খাওয়ার জন্য শরীরের বিভিন্ন পেশির সমন্বয় প্রয়োজন হয়। ফলে অজান্তেই কিছুটা শরীরচর্চা হয়ে যায়। দোলার গতি ও সময়ের উপর নির্ভর করে হৃৎস্পন্দনও কিছুটা বাড়ে।
দৌড়ানো বা ভারী ব্যায়ামের তুলনায় দোলনায় দোলার সময় অস্থিসন্ধিতে চাপ কম পড়ে। ছন্দময় এই নড়াচড়া শরীরের নমনীয়তা বজায় রাখতে এবং রক্তসঞ্চালনে সহায়তা করে। এক ঘণ্টা দোলনায় দুললে প্রায় ১০০ থেকে ২০০ ক্যালোরি খরচ হতে পারে। তবে কতটা ক্যালোরি খরচ হবে, তা ব্যক্তির ওজন, দোলার গতি ও সময়ের উপর নির্ভর করে। অবশ্য দোলনায় দোলা নিয়মিত ব্যায়ামের বিকল্প নয়।
দোলনায় দোলার সময় শরীরের অবস্থান ও গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এতে শরীরের ভারসাম্য বজায় রাখার অনুশীলন হয়। পাশাপাশি আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতেও হয়। নিয়মিত এমন অনুশীলন শরীরের সমন্বয়ক্ষমতা ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।
দোলনার সামনে-পেছনে ছন্দময় গতি অনেকের মনকে শান্ত করে। দিনের ক্লান্তি ও মানসিক চাপের মধ্যে কিছুক্ষণ দোলনায় দুললে মন হালকা লাগতে পারে। এই ধরনের ছন্দময় নড়াচড়া স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এবং স্বস্তির অনুভূতি তৈরি করতে সাহায্য করে। শরীরচর্চার পাশাপাশি তাই মানসিক প্রশান্তির জন্যও দোলনায় দোলা উপভোগ করতে পারেন। তবে দোলনায় ওঠার আগে সেটি নিরাপদ ও মজবুত কি না দেখে নেওয়া জরুরি। অতিরিক্ত জোরে দোলা বা দীর্ঘক্ষণ দুলে অস্বস্তি হলে থামতে হবে। যাদের ভারসাম্যজনিত সমস্যা বা অস্থিসন্ধিতে ব্যথা রয়েছে, তাদের সতর্ক থাকা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category