• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা: বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জিসান মিয়া প্রধানের (২৮) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২১ জুন) দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়র উদ্দিন আহমেদ শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
আদালত সূত্র ও আইনজীবীরা জানান, দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে করা মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা জিসান মিয়াকে রবিবার (২১ জুন) দুপুরে আদালতে হাজির করা হয়। পরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক তৈয়র উদ্দিন আহমেদের আদালতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও সেটি নাকচ করে দেন আদালত।
জিসান মিয়ার আইনজীবী মনির হোসেন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘আমরা আদালতে জিসানের জামিন আবেদন এবং রিমান্ড নামঞ্জুরের আবেদন করেছিলাম। তবে আদালত দুটি আবেদনই নাকচ করেছেন।’
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শামসুল আলম শাহের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।’
রিমান্ড আবেদনের বিষয়ে জানতে চাইলে জেলা ডিবি পুলিশের ওসি শামসুল আলম শাহ গণমাধ্যমকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’ জিসান মিয়াকে কখন ডিবি হেফাজতে নেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে বিষয়টি এখন বলা যাচ্ছে না।
১৬ জুন কুমিল্লার আদালত জিসান মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই আদালতের বিচারক। এর আগে চার দিন পুলিশি পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জিসান। হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত মেডিকেল বোর্ড সুস্থ বলে মত দেওয়ার পর ১৬ জুন দুপুরে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
জিসান মিয়া প্রধান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। ইতিমধ্যে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারী তাঁকে প্রধান আসামি করে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা করেন। মামলায় জিসানসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলার অপর তিন আসামিও ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে।
মামলার এজাহারে বলা হয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর ওই নারীর সঙ্গে জিসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং অন্তঃসত্ত্বা হওয়ার পর ভ্রূণ নষ্ট করতে বাধ্য করা হয়। পরে বিয়ের জন্য চাপ দিলে জিসান আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
অবশ্য জিসানের পরিবার দাবি করে আসছে, তিনি অপহরণের শিকার হয়েছিলেন। এ বিষয়ে তাঁর স্বজনেরা থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। তবে পুলিশ বলছে জিসানকে কেউ অপহরণ করেনি, বিয়ে এড়াতে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।
জেলা পুলিশ জানায়, ১১ জুন রাতে জিসান নিখোঁজ হয়েছেন জানিয়ে তাঁর চাচাতো ভাই রাসেল আহম্মেদ দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর জেলা পুলিশের একাধিক দল তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে।
অনুসন্ধানকালে পুলিশ জানতে পারে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় হয় এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান ওই নারীকে ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দেন এবং একপর্যায়ে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে ওই তরুণী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি ১২ জুন বিয়ে করবেন বলে সম্মতি দেন। তবে বিয়ে এড়াতে ১১ জুন রাতেই তিনি নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যান।
নিখোঁজের অনুসন্ধান চলাকালে ১২ জুন রাতে লাকসাম এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। ওই দিন রাতেই ভুক্তভোগী নারী মামলাটি করলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিসানকে মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category