মো. নুরুল আমিন, ত্রিশাল: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ‘পরিবেশ সচেতনতা ও গবেষণায় ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রফিকুল আমিন।
সেমিনারটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে গবেষণায় ক্যারিয়ার বিষয়ক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. বখতিয়ার উদ্দিন। দ্বিতীয় পর্বে পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নকিবুল হাসান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. শারমিন আক্তার শিমু। সেমিনারে অন্যান্যের মধ্যে চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।