• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তানজিন তিশা

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: অভিনয়ের পাশাপাশি তারকারা যুক্ত হচ্ছেন নানা ধরনের পেশা ও ব্যবসায়। এবার সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের বাইরে এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। খাবারের ব্যবসায় নাম লিখিয়েছেন তানজিন তিশা। রাজধানীর বনানীতে চালু হতে যাচ্ছে তার রেস্তোরাঁ ‘ও রিয়েল’। আগামী ৬ সেপ্টেম্বর থেকে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে নতুন এই উদ্যোগের প্রচারণাও শুরু করেছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ও রিয়েল’র নামে একটি পেজ খোলা হয়েছে। নিজের ফেসবুক পেজেও রেস্তোরাঁটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন তিশা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি প্রচারণামূলক রিলসে আলো-ছায়ায় দেখা গেছে রেস্তোরাঁটির অন্দরসজ্জার কিছু অংশ। সেখানে জানানো হয়েছে, বিশেষ কিছু পরিবেশনের জন্য প্রায় প্রস্তুত ‘ও রিয়েল’। তবে রেস্তোরাঁটির খাবারের তালিকা বা বিশেষত্ব নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। নতুন এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক অঙ্গনে তানজিন তিশার পথচলা কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। নাটকের পাশাপাশি বড়পর্দায়ও অভিষেক হতে যাচ্ছে তার। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তিনি।
সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে। বর্তমানে শেষ পর্যায়ে সিনেমাটির কাজ। অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category