• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর মারা গেছেন লিওনেল মেসির বাবা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভাবতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরি পেলেন জুলাই শহিদ ও আহত পরিবারের ১০ সদস্য একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় : প্রধানমন্ত্রী অনুমোদন পেলো জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি কলাপাড়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে চড়া ডিমের বাজার নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত ৪

নতুন সামরিক ঘরানার সায়েন্স ফিকশন থ্রিলার ব্লুফ্লাই-এ রাসেল- প্রিয়াঙ্কা

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই ব্যস্ত সময় কাটছে প্রিয়াঙ্কা চোপড়ার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এবার যুক্ত হলো আরও একটি বড় প্রকল্প। অস্কারজয়ী হলিউড অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করতে যাচ্ছেন তিনি। দুজনকে দেখা যাবে নতুন সামরিক ঘরানার সায়েন্স ফিকশন থ্রিলার ব্লুফ্লাই-এ। ছবিটি পরিচালনা করবেন নিমরোদ আন্তাল, যিনি এর আগে প্রিডেটরস-এর মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন। নির্মাতাদের আশা, বাস্তবধর্মী সামরিক অভিযান ও বিজ্ঞান কল্পকাহিনির মিশেলে তৈরি এই ছবি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে কঙ্গোকে ঘিরে। জাতিসংঘের এক দোভাষীকে একটি গোপন সামরিক অভিযানে যুক্ত করা হয়। লক্ষ্য—জঙ্গলের গভীরে বিধ্বস্ত হয়ে পড়া এমন একটি উড়োজাহাজ উদ্ধার করা, যার অস্তিত্বই আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয় না।
বিশেষ বাহিনীর একটি দল মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা পেরিয়ে নদীপথে এগোতে থাকে। কিন্তু অভিযানের সঙ্গে সঙ্গে তারা বুঝতে শুরু করে, এটি কেবল উদ্ধার অভিযান নয়; বরং এক ভয়ংকর রহস্যের মুখোমুখি হওয়ার যাত্রা। উড়োজাহাজটির যত কাছে তারা পৌঁছায়, ততই স্পষ্ট হয়—এই মিশনের আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু।
পরিচালক নিমরোদ আন্তাল ছবিটিকে বর্ণনা করেছেন ‘শক্তিশালী চরিত্রনির্ভর থ্রিলার, যার কেন্দ্রে রয়েছে সাহসী এক বিজ্ঞান কল্পকাহিনি’ হিসেবে। তাঁর ভাষায়, এটি এমন একটি চলচ্চিত্র, যেখানে উত্তেজনা, রহস্য এবং অজানার আতঙ্ক একসঙ্গে কাজ করবে।
ছবির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। আগামী কয়েক মাসের মধ্যেই অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে নির্মাতারা এখনো জানাননি, প্রিয়াঙ্কা চোপড়া ও রাসেল ক্রো ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন। ছবির অন্য অভিনয়শিল্পীদের নামও এখনো প্রকাশ করা হয়নি। নতুন ছবির খবরটি প্রিয়াঙ্কা নিজেই ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন। ছবির ঘোষণাপত্র শেয়ার করে তিনি শুধু লিখেছেন, ‘এবার নতুন যাত্রা।’
এ পোস্টে প্রিয়াঙ্কার স্বামী মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস আগুনের ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অল্প সময়ের মধ্যেই পোস্টটি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ডেডলাইন অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category