• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ বদলে গেলো আমদানি নীতির কাঠামো খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্রী ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রাজলক্ষী মহাবিদ্যালয়ের অ্যাডহক কমিটির প্রথম সভা উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজলক্ষী মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজলক্ষী মহাবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. রেজাউল করিম লিটন।অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজলক্ষী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিলন কান্তি মণ্ডল। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অ্যাডহক কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অনুপ কুমার সিকদার, সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, সদস্য সচিব জহুরুল হক জহির, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব মোঃ বাপ্পি খান , উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ মহসিন শেখ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাঈদ হাওলাদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ মোঃ ইউনুস শেখ, সাংগঠনিক সম্পাদক খোকা, বাকসী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল মান্নান, কলেজের শিক্ষক প্রতিনিধি মৃনাল কান্তী বেপারী, অভিভাবক সদস্য মোঃ বেদার শেখ , ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার শেখ,জেলা ছাত্র দলের সদস্য মিঠু মোল্লা, কলেজ ছাত্রদলের সভাপতি সৌরভ মিনা, কলেজের দাতা সদস্য অসিম কুমার, সহ কলেজের প্রভাষক- ছাত্র- ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন । পরে প্রধান অতিথি কলেজের সার্বিক বিষয় নিয়ে আলোচনা শেষে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের ফান্ড থেকে সহযোগিতা প্রদান করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category