• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

নাজিরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর :পিরোজপুরের নাজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগির হোসেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, সহ-সভাপতি নাজিরপুর উপজেলা মতুয়া মিশন, আহবায়ক বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাজিরপুর উপজেলা শাখা – অনুপ কুমার সিকদার , উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচএম শামীম হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ ফরাজী, বক্তব্য রাখেন, এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শরিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক টিপু হাজরা ,যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম , উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান রাসেল সিকদার, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম টুকু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category