• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

নাজিরপুরে বৃক্ষরোপণ, মাছ অবমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে স্প্রে

Reporter Name / ৩৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাজিরপুর শহীদ জিয়া কলেজে বৃক্ষরোপণ, উপজেলা পরিষদের পুকুরে মাছ অবমুক্ত এবং ডেঙ্গু প্রতিরোধে উপজেলা সদরে থানা , সদর হাসপাতাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নাজিরপুর শহীদ জিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ চত্বর ও নাজিরপুর থানা চত্বরে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়।
কার্যক্রমে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি নিজ হাতে বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ স্প্রে করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক মোমেনা খানম, শারমিন আক্তার, ফাতেমা আক্তার, আবুসুফিয়ান, ছদরুল আলম মল্লিক, স্বপন কুমার সরকার ও আব্দুল আলিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি বেশি করে গাছ লাগানো এবং জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষা, জলাশয়ের সৌন্দর্য ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর থানার ওসি মোঃ তারিকুল ইসলাম, ওসি তদন্ত মোঃ আব্দুল হালিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রেজাউল করিম লিটন, রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন,
ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শরীফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হাসান , সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category