• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
তিতাসের চর বাটেরায় আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর নাজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন স্টেশনে গিয়ে জনসাধারণের কাছে রেলওয়ের সমস্যা শুনলেন মন্ত্রী পর্যটক সংকটে ভোগার পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে কুয়াকাটায় প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী সালাউদ্দিন দাম কমতে শুরু করেছে রাজশাহীর সবজির বাজারে সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন বগুড়ায় এনসিপি নেতাদের ব্যানার পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক চট্টগ্রামে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম গ্রুপ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক

নাজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬
Screenshot

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, টয়লেট, হাসপাতাল চত্বর ও রোগীসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। পরিদর্শনের সময় হাসপাতালের কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গুর ঝুঁকি তৈরি করতে পারে এমন অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন তিনি।
শনিবার (১লা আগষ্ট)সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী পরিচালিত এ পরিদর্শনে সিভিল সার্জন হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে রোগীদের মতামতও শোনেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের একটি টয়লেটের অস্বাস্থ্যকর পরিবেশ, ভবনের পেছনে আবর্জনা জমে থাকা এবং বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি তাঁর নজরে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এসব সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতালের কর্মচারীরা তাৎক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি রোগীদের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। রোগীদের খাবার কয়বার রান্না করেন বলে প্রশ্ন করেন। দুপুরের খাবার দুপুরে রান্না করবেন এবং রাত্রের খাবার রাত্রে রান্না করবেন বলে দিকনির্দেশনা দেন।
সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, “বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই হাসপাতাল চত্বর ও ওয়ার্ডের ভেতর-বাইরের পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে। রোগীরা হাসপাতালে এসে যেন স্বাস্থ্যসম্মত পরিবেশ পান, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পরিদর্শনে যেসব ঘাটতি পাওয়া গেছে, সেগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “শুধু চিকিৎসাসেবা দিলেই হবে না, রোগীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশও নিশ্চিত করতে হবে। জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মশিউর রহমান বলেন, “সিভিল সার্জন মহোদয়ের নির্দেশনা আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল চত্বর ও আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।”
পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রমও পর্যালোচনা করেন এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে হাসপাতালের পরিবেশ উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ এবং রোগীদের সেবার মান বাড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা সিভিল সার্জন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category