• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

নাজিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই’র মতবিনিময়

Reporter Name / ২২৮ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই (এমপি) । শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিনুল কবির সিপারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান।
মতবিনিময় সভায় সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই সাংবাদিকদের সঙ্গে একই সারিতে বসে আন্তরিক পরিবেশে উপজেলার উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব তারিক আব্দুল্লাহ বাপ্পিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সভায় অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে নাজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই বলেন, নাজিরপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তারা নাজিরপুরের অবকাঠামোগত উন্নয়নসহ
বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।
সংসদ সদস্য সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিত ভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category