• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

নাটোরে মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নাটোর : নাটোরে একটি জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি করেছে দুই চোর। তালা ভেঙে বের করা টাকা দুটি বস্তায় ভরে নিয়ে যেতে দেখা যায় মসজিদেরই সিসিটিভি ফুটেজে। চুরির কাজ শেষ হয় আট মিনিটের মধ্যে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাগাতিপাড়া উপজেলার গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সে এ চুরির ঘটনা ঘটে। তবে চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও চোরের মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করা যায়নি। মসজিদ কর্তৃপক্ষের দাবি, এর আগেও মসজিদের দানবাক্স থেকে অন্তত ৮ হাজার টাকা চুরি হয়েছিল। এবার চুরি হওয়া টাকার পরিমাণ প্রায় ১ লাখ টাকার মতো হবো।
মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন মন্ডল বলেন, ‘চোরের ভয়ে মজবুত করে দানবাক্স তৈরি করা হয়েছিল। দানবাক্সের সুরক্ষার জন্য ভেতরে-বাইরে পৃথক দুটি মজবুত তালা ব্যবহার করা হয়। সেই তালা ভেঙেই টাকা চুরি করেছে দুই চোর।’
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ৩টা ৫৭ মিনিটে দুই চোর দানবাক্সের তালা ভেঙে টাকা বের করে দুটি বস্তায় ভরে। চুরি শেষ হলে টাকার বস্তা দুটি মাথায় নিয়ে ৪টা ৫ মিনিটে মসজিদ থেকে চলে যায়।
মসজিদের ইমাম ও মুয়াজ্জিন জানান, ফজরের নামাজের জন্য মসজিদে এসে তারা দানবাক্সটি ভাঙা অবস্থায় দেখেন। পরে এ নিয়ে মসজিদের আগত মুসল্লিদের মধ্যে শোরগোল শুরু হয়। নামাজ আদায়ের পর ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির বিষয়টি নিয়ে মসজিদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ টাকা উদ্ধার ও চোরদের ধরতে পারেনি এখনও।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, ‘ধর্মীয় উপসানালয়ের টাকা চুরি খুবই দুঃখজনক। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার ও চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category