• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

নিজেকে প্রমাণ দেয়ার মতো কিছু আছে বলে মনে করি না: আরিফিন শুভ

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আরিফিন শুভ। হল পরিদর্শন, দর্শক প্রতিক্রিয়া জানা আর প্রচারণার ফাঁকেই অভিনয়জীবন ও সিনেমা নিয়ে উপলব্ধির কথা জানালেন তিনি। শুভর দাবি, দীর্ঘ দুই দশকের পথচলার পর এখন আর নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু দেখেন না। হল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভ বলেন, ‘২০০৪ সালে ফ্যাশন শো দিয়ে শুরু। এরপর মডেলিং, রেডিও, টেলিভিশন, সিনেমা, ওটিটি—সব জায়গায় কাজ করেছি। ভালো ফলও পেয়েছি। তাই নিজেকে প্রমাণ দেয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।’
কথাগুলো বলার সময় নিজের কাজের বৈচিত্র্যের উদাহরণও টানেন এই অভিনেতা। তাঁর ভাষ্য, ‘ছুঁয়ে দিলে মন’-এর মতো রোমান্টিক সিনেমা, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো অ্যাকশনধর্মী ছবি, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে ‘জ্যাজ সিটি’ সিরিজেও কাজ করেছেন তিনি। তাই একজন অভিনয়শিল্পী হিসেবে নিজের সক্ষমতা নিয়ে তাঁর কোনো সংশয় নেই। শুভ বললেন, ‘আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে। এখন ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারব না।’
বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন আরিফিন শুভ। এর আগে ‘মুজিব’ সিনেমা, রাজনৈতিক বিতর্ক এবং ব্যক্তিগত নানা আলোচনা পেরিয়ে তিনি কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছেন। কয়েক মাস ভারতে থেকে আন্তর্জাতিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’র কাজও শেষ করেছেন।
সিনেমার সাফল্য-ব্যর্থতার হিসাব নিয়েও কথা বলেন শুভ। তিনি জানান, চলচ্চিত্র এমন এক মাধ্যম, যার ভবিষ্যৎ আগে থেকে অনুমান করা কঠিন। উদাহরণ হিসেবে তিনি কিংবদন্তি অভিনেতা কাঞ্চনের মুখে শোনা ‘বেদের মেয়ে জোছনা’ সিনেমার গল্প তুলে ধরেন। শুভর মতে, ‘মুক্তির আগে যে ছবি নিয়ে সংশয় থাকে, অনেক সময় সেটিই ইতিহাস গড়ে। আবার অনেক প্রত্যাশার ছবিও দর্শকের মন জয় করতে পারে না। শুভ বলেন, ‘আপনি যতই প্রচারণা করেন না কেন, সিনেমা শেষ পর্যন্ত দর্শকের। ছবি ভালো লাগবে কি লাগবে না, সেই সিদ্ধান্ত দর্শকই নেন।’
‘মালিক’ নিয়েও তাই কোনো আগাম হিসাব-নিকাশে যেতে চান না আরিফিন শুভ। তাঁর চাওয়া একটাই, অনেক পরিশ্রমের ফসল ছবিটি যেন দর্শকপ্রিয়তা পায়। সেই সঙ্গে শুভ বিশ্বাস করেন, একজন শিল্পীর আসল পরিচয় তাঁর কাজেই; প্রমাণের প্রয়োজন হয় না বারবার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category