• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
পাথরঘাটায় লেমুয়া বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই. ১৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা তীব্র তারল্যসংকটে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ইতিহাসের সবচেয়ে দামি ৩০০ কোটির ডলারের এক ম্যাচ আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন: ইয়ামাল গোলবন্যা আর রেকর্ডের ভিড়ে পাসিংয়ে সেরা আর্জেন্টিনা ৮ বছরের পুরোনো ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী ২০২৬ বিশ্বকাপে মিলে যাচ্ছে ইসরায়েলের সাহায্যে কি তাহলে ইরানের ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে এনবিআর ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস, ধাপে ধাপে যুক্ত হচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ ২০২৫ সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ০.৮৯ শতাংশ

নীল জলরাশির দেশ মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : ছোট পর্দার জনপ্রিয় ও দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে সম্প্রতি তিনি উড়াল দিয়েছেন নীল জলরাশির দেশ মালদ্বীপে। সেখানে গিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে নিজেকে মেলে ধরেছেন এই গ্ল্যামারাস কন্যা।
মালদ্বীপ সফরের দারুণ কিছু মুহূর্ত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সমুদ্রের নীল জল, বালুকাময় সৈকত আর ক্যান্ডেল লাইট ডিনারের সেইসব মোহময়ী ছবি নিয়েই ঢাকা পোস্টের পাঠকদের জন্য আজকের এই প্রতিবেদন।
মালদ্বীপের সমুদ্র সৈকতে রাতের মায়াবী আবহে ক্যান্ডেল লাইট ডিনারের রোমান্টিক মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন কেয়া পায়েল। সামনের টেবিলে সাজানো বাহারি খাবার, ড্রিংকস আর লণ্ঠনের আলো-আঁধারির মাঝে তার এই মিষ্টি হাসি নেটিজেনদের দারুণ মন কেড়েছে।
রৌদ্রোজ্জ্বল দিনে মালদ্বীপের বালুকাময় সৈকতে ব্যাকলেস ফ্লোরাল পোশাকে আর সানগ্লাস চোখে এক অন্য রকম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে রিসোর্টের ওয়াটার ভিলা আর নীল আকাশ তার এই রূপকে আরও আবেদনময়ী করে তুলেছে।
বিদেশের মাটিতেও বাঙালি নারীর চিরচেনা রূপ! মালদ্বীপের সাগরের বুকে কাঠের তৈরি ওয়াকওয়েতে হালকা নীল ও বেগুনি রঙের শাড়ির সঙ্গে লাল রঙের কাঁচের চুড়ি পরে পোজ দিয়েছেন কেয়া পায়েল।
সমুদ্রের একেবারে কোল ঘেঁষে তৈরি কটেজের বারান্দায় দাঁড়িয়ে দূর সাগরের ঢেউ উপভোগ করছেন কেয়া। মাথায় স্টাইলিশ হ্যাট এবং সাদা সিল্কের গাউনের সঙ্গে ম্যাচিং লেস শ্রাগ জড়িয়ে তার এই ক্ল্যাসিক পোজটি বেশ প্রশংসিত হচ্ছে।
সৈকতের পাশে ক্যাফেতে বসে হালকা গোলাপি পোশাকে চুলে হাত বুলিয়ে ক্যাজুয়াল লুকে পোজ দিচ্ছেন অভিনেত্রী। চোখে সানগ্লাস আর শান্ত প্রকৃতির মাঝে তার এই স্নিগ্ধ রূপ ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
মালদ্বীপের কাঁচের মতো স্বচ্ছ নীল জলরাশিতে নেমে জলকেলিতে মেতেছেন কেয়া পায়েল। ফ্লোরাল প্রিন্টের পোশাকে সাগরের জল ছুঁয়ে ক্যামেরার বিপরীতে থাকা তার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category