• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
অবশেষে ইন্টার মিলানেই থেকে গেলেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ খেলার মাঝে বিরতি দিয়ে মেসিকে অভ্যর্থনা জানাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মান্নান ও ফাতেমা জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা বুন্দেসলিগার গোলমেশিন হ্যারি কেইন খেলোয়াড় বিক্রি থেকে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড এখন চেলসির নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ব্রাজিল- জাপান ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে আগামীকাল নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ শতবর্ষেও ফুরায়নি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তমকুমারের জাদু

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সোনু সুদ

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশটিতে পৌঁছেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তার পরিচালিত সুদ চ্যারিটি ফাউন্ডেশন ত্রাণসামগ্রী নিয়ে নেপালে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের প্রয়োজন বুঝে সহায়তা দেওয়ার কাজও শুরু করেছে তার দল। বৃহস্পতিবার বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোনু সুদ জানিয়েছেন, এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছানো, তাদের প্রয়োজনের কথা জানা এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া। তবে ত্রাণ কার্যক্রম শুধু এখনকার সংকটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী কয়েক মাসও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার পরিকল্পনা রয়েছে তাদের।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সোনু বলেন, ‘আমরা বন্যার্তদের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। ভারত থেকে অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি। আমরা অসহায় মানুষগুলোর পাশে থাকতে চাই এবং তাদের জীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে চাই।’
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে কম্বল ও খাবার। এর পাশাপাশি মাঠপর্যায়ে মানুষের সঙ্গে কথা বলে আরও কী কী প্রয়োজন, তা জানার চেষ্টা করছে সোনুর দল।
সোনু বলেন, মানুষের জন্য নিজের জায়গা থেকে কিছু করা সবার দায়িত্ব। তবে ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানো সহজ নয়। এ জন্য অনেক মানুষের সহযোগিতা প্রয়োজন হয়।
নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, বন্যায় এখন পর্যন্ত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন ৩ হাজার ৯২৫ জন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category