• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত দেশি-বিদেশি শ্রমবাজারে তরুণদের অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গির সমালোচনার জবাব দিলেন প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ডব্লিউএইচও ও পুলিশের তথ্যে বড় ব্যবধান শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আগামী মৌসুমে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য সরকারের সিপাহী-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র চান জহির উদ্দিন স্বপন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা

নোয়াখালীর নতুন গ্যাসে শিল্পায়নের স্বপ্ন

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মাহফুজুর রহমান, নোয়াখালী : নোয়াখালীতে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়ার পর বাসাবাড়িতে দ্রুত পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ চালুর দাবি জোরালো হচ্ছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে এ দাবিতে সরব হয়েছেন নোয়াখালীর বাসিন্দারা। তাঁদের দাবি, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের আগে কিংবা একই সঙ্গে নোয়াখালীর বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে। এ দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে হাইকোর্টে রিট করার কথাও জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) অনুসন্ধানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে ‘সুন্দলপুর সাউথ-১’ এবং সেনবাগ উপজেলার বড় চারিগাঁও এলাকায় ‘সুন্দলপুর-৪’ কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষে দুটি পৃথক জোনে গ্যাসের সন্ধান মিলেছে। বাপেক্সের তথ্য অনুযায়ী, কূপটির দুটি জোনে সম্ভাব্য গ্যাসের মজুত প্রায় ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এখান থেকে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের আশা করা হচ্ছে।
বাপেক্স সূত্র জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাপেক্স পরিচালিত ত্রিমাত্রিক সিসমিক জরিপের তথ্যের ভিত্তিতে কূপটির খনন কার্যক্রম শুরু হয়। বাপেক্সের নিজস্ব ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই খননকাজ শুরু করা হয়। প্রায় সাড়ে তিন মাসের অভিযানে কূপটি ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় দুটি পৃথক জোনে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।
বাপেক্সের হিসাব অনুযায়ী, কূপটির সম্ভাব্য গ্যাসের মজুতের আর্থিক মূল্য প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা। পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে এখান থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প ইনচার্জ ও বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আরিফুল ইসলাম জানান, কূপটির খননকাজের প্রথম পর্যায় শেষ করে দ্বিতীয় পর্যায়ের কাজও সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের খননকাজের ফলাফল সন্তোষজনক হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে, সেনবাগ উপজেলার বড় চারিগাঁও এলাকার সুন্দলপুর-৪ অনুসন্ধান কূপের প্রকল্প ইনচার্জ জাকির হোসেন খান জানান, কূপটির খননকাজ শেষ হয়েছে। এখন গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণ করতে প্রায় পাঁচ মাস সময় লাগতে পারে। কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এখান থেকে দৈনিক প্রায় ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে এবং প্রায় ১০ বছর গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের প্রত্যাশা, নোয়াখালীর নতুন কূপগুলো থেকে গ্যাস উত্তোলন শুরু হলে জেলার দীর্ঘদিনের জ্বালানি সংকট অনেকটাই কমবে। পাশাপাশি বাসাবাড়িতে গ্যাস সংযোগ চালু, শিল্পকারখানা স্থাপন, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। তাঁদের মতে, নোয়াখালীর মাটির নিচে পাওয়া প্রাকৃতিক সম্পদের সুফল স্থানীয় জনগণও যেন পায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category