• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’ আফকন ট্রফি মরক্কো নাকি সেনেগালের, ক্রীড়া আদালতের সিদ্ধান্ত ফাঁস! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার ১৩৪৪ ম্যাচে গোল ৯৮৬ রোনালদোর, মেসির ১১৮৫ ম্যাচে ৯৩৭ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার সালমান–সাইফদের ঘিরে আতঙ্ক, বলিউডে শুটিং বন্ধের আশঙ্কা মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার

পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার সিটি ব্যাংকের

Reporter Name / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২৪ আগস্ট অনুষ্ঠিত সভায় আগামী ৪ অক্টোবরের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) উপস্থাপনের জন্য নির্ধারিত ব্যবসায়িক প্রস্তাবগুলো পুনর্বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ আগস্ট অনুমোদিত প্রস্তাবগুলো নিয়ে আইনগত, নিয়ন্ত্রক, সুশাসন, শেয়ারহোল্ডার ও চুক্তিগত বিভিন্ন বিষয় পর্যালোচনার পর পরিচালনা পর্ষদ নতুন সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে স্বতন্ত্র পরিচালক বাদে ব্যাংকের পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবটি আগামী ইজিএমে উপস্থাপন করা হবে না। প্রস্তাবটি ইজিএমের আলোচ্যসূচি থেকে প্রত্যাহার করে ভবিষ্যতে উপযুক্ত সময়ে পুনর্বিবেচনার জন্য রাখা হয়েছে।
তবে ব্যাংকের অনুমোদিত মূলধন (অথরাইজড ক্যাপিটাল) ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করার প্রস্তাবটি ইজিএমে বহাল থাকছে। প্রস্তাব অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে ব্যাংকের ৩ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন।
এ জন্য ব্যাংকের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও শেয়ারহোল্ডারদের বিবেচনার জন্য রাখা হয়েছে। তবে এসব প্রস্তাব কার্যকর করতে প্রযোজ্য শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক ও আইনগত অনুমোদন প্রয়োজন হবে।
ব্যাংক জানিয়েছে, প্রস্তাবিত ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬। আগামী ৪ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে বিশেষ সাধারণ সভা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category