• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

পরিচালনায় ২৫ বছর, আফজাল-মমকে নিয়ে চয়নিকার বিশেষ আয়োজন

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: নির্মাতা হিসেবে নিজের পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কাজ নিয়ে আসছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আনছেন নতুন টেলিফিল্ম ‘সময় একটু থামো’। এতে অভিনয় করেছেন গুণী অভিনেতা আফজাল হোসেন ও জাকিয়া বারী মম।
ইফফাত আরেফিন মাহমুদের গল্পে এবং গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার প্রযোজনায় নির্মিত টেলিফিল্মটির মূল প্রেক্ষাপট পনেরো বছর পর এক রাতে আচমকা দুই পরিচিত মানুষের মুখোমুখি হওয়া। গল্পে দেখা যাবে, একজন সুপরিচিত আর্কিটেক্ট এক রাতে টকশো শেষে বাসায় ফেরার পথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়াজের মুখোমুখি হন। দীর্ঘ ১৫ বছর পর তাদের এমন আকস্মিক দেখা হওয়াকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা মজার ঘটনা।
টেলিফিল্মটিতে আফজাল হোসেন ও মম ছাড়াও অভিনয় করেছেন ফারজানা ছবি, রিয়া, মোশাররফ করিম এবং অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে রোজি সিদ্দিকীকে।
সম্প্রতি কাজটির অভিজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী। অভিনেতা আফজাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, তার কাছ থেকে তিনি শিখেছেন কীভাবে মানুষকে সম্মানিত করতে হয় এবং কাজের প্রতি সৎ থেকে ভালোবাসতে হয়। পাশাপাশি শত ব্যস্ততার মধ্যেও কাজের ডেট দেওয়ায় অভিনেত্রী জাকিয়া বারী মম এবং সহযোগিতার জন্য প্রযোজক আসিফ ইকবাল ও গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নির্মাতা।
পরিচালনায় ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এর আগেও তিনটি বিশেষ নাটক নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। সেগুলো হলো—‘জোছনায় ফেরা’, ‘বিষণ্ন মেঘ’ এবং ‘প্রথম দেখার পর’। সেই ধারাবাহিকতায় এবার প্রচারের অপেক্ষায় রয়েছে ‘সময় একটু থামো’। আগামী ১৮ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে প্রচার হবে আফজাল হোসেন ও জাকিয়া বারী মম অভিনীত এই বিশেষ টেলিফিল্মটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category