• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

পর্দায় নিজেকে একটু বেশি ‘বাল্কি’লাগায় দুই মাসে ৬ কেজি কমালেন দীঘি

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে একটু বেশি ‘বাল্কি’ লাগছিল তাঁর। তাই আর দেরি না করে শুরু করেন ওজন কমানোর মিশন। দুই মাসের ব্যবধানে এরই মধ্যে ছয় কেজি ওজন কমিয়েছেন তিনি, লক্ষ্য আরও চার কেজি কমানো।
একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলতেন দীঘি। সেই তিনিই এখন ভাত খাচ্ছেন সপ্তাহে মাত্র এক দিন। সঙ্গে চলছে নিয়মিত ব্যায়াম। দীঘি বলেন, ‘গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নাই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’
ভাতের বদলে এখন দীঘির খাবারের তালিকায় সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি আর ওভেনে তেলছাড়া রান্না করা চিকেন। দীঘির কথায়, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে রান্না করা তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।’
দুই মাস ধরে চলছে এই মিশন। আপাতত ডিসেম্বর পর্যন্ত চালিয়ে যেতে চান দীঘি। তবে আগে ওজন কত ছিল, ছয় কেজি কমিয়ে কত হয়েছে, তা জানাতে চান না তিনি। দীঘি বলেন, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’
ওজন কমানোর পেছনে শুধু নিজের ভালো লাগাই নয়, আছে কাজের প্রস্তুতিও। সামনে নতুন একটি কাজের পরিকল্পনা চলছে। সেই কাজের জন্য নিজেকে আরও ফিট করে তুলতে চান এই অভিনেত্রী। তাঁর মতে, ফিট থাকলে পর্দায় নিজেকেও ভালো লাগে। আর পর্দায় নিজেকে ভালো লাগলে কাজের প্রস্তাবও বাড়ে।
এদিকে নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন দীঘি। অনেকেই ভেবেছিলেন, বেড়াতে গেছেন তিনি। আসলে শুটিংয়ের জন্য কক্সবাজারে গিয়েছিলেন তিনি।
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়া দীঘি পরে নায়িকা হিসেবেও কাজ করেছেন। তাঁর অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ মুক্তির অপেক্ষায়। এ ছাড়া সুমন ধর পরিচালিত একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category