• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

পাথরঘাটায় জোয়ারের পানিতে ডুবে যায় ফেরির গ্যাংওয়ে, ঝুঁকি নিয়ে পারাপার

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মো. মাহবুবুর রহমান , পাথরঘাটা : টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার কয়েকটি গুরুত্বপূর্ণ ফেরিঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। এতে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি ঘাটসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানে নদীর পানি ঢুকে পড়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বেড়িবাঁধের বাইরের বসতবাড়িগুলো নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার (২২ জুলাই) জেলার বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
স্থানীয়না জানান, স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগের সৃষ্টি হয়েছে বরগুনা-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাটে। দুই ঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠানামা ব্যাহত হচ্ছে।
পাথরঘাটা ফেরিঘাটে অপেক্ষমাণ যাত্রী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “সকালে যে পরিমাণ পানি ছিল, দুপুরে তা আরও বেড়েছে। দুর্যোগ এলেই আমাদের একই দুর্ভোগে পড়তে হয়। এখানে একটি সেতু নির্মাণ করা হলে সমস্যার স্থায়ী সমাধান হবে।”
বড়ইতলা ফেরিঘাট এলাকার বাসিন্দা বাবু স্বপন সাহা বলেন, “উঁচু জোয়ার এলেই নদীর পানি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়ে। ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়।”
পরিবেশ কর্মী ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী আমতলী সমন্বয়ক আরিফুর রহমান বলেন,বরগুনার উন্নয়নের অন্যতম বড় বাধা আজও ফেরিঘাটের দুরবস্থা। বছরের পর বছর উন্নয়নের জন্য বরাদ্দ এলেও বাস্তবে মানুষের ভোগান্তির খুব একটা পরিবর্তন হয়নি। সন্ধ্যার পর জেলা শহর থেকে উপজেলায় যেতে হলে অনেক সময় পুরো রাত অপেক্ষা করতে হয়। যোগাযোগ ব্যবস্থার এই দীর্ঘদিনের সংকট দূর করে কার্যকর ও টেকসই সমাধান এখন বরগুনা ও পাথরঘাটা বাসির ন্যায্য প্রত্যাশা।
এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, “গত কয়েকদিন ধরে সর্বোচ্চ জোয়ারের সময় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category