• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

পাথরঘাটায় নিষিদ্ধ যুবলীগ নেতার বাসায় কালো মাস্ক পরে দোয়া ও মিলাদের ভিডিও ভাইরাল

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি : ১৫ আগস্ট উপলক্ষে বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতার বাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। একই রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি শোকের ব্যানার টানানোর খবরও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং মালয়েশিয়া যুবলীগ নেতা হিসেবে পরিচিত ইমরান হোসাইন সোহাগের পাথরঘাটার বাসায় ১৪ আগস্ট দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইমরান হোসেন সোহাগের বাসায় কয়েকজন ব্যক্তি মুখে কালো মাস্ক পরিহিত অবস্থায় দোয়া ও মিলাদে অংশ নিচ্ছেন। তবে অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে একই রাতে পাথরঘাটা উপজেলা পরিষদ ভবনের নিচতলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি শোকের ব্যানার টানানোর খবর পাওয়া যায়। পরে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কেএম হাসিবিল্লাহ ও সাধারণ সম্পাদক খাইরুল শরীফ ব্যানারটি সরিয়ে ফেলেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও রাতের আঁধারে পাথরঘাটার বিভিন্ন স্থানে যুবলীগ নেতা হিসেবে পরিচিত ইমরান হোসাইন সোহাগের ছবি সংবলিত পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, “ঘটনাটি মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছি। পাথরঘাটায় কেউ যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি। উল্লেখিত ঘটনার ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category