• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে এপেক্স এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ শ্রীপুরে স্কুল মাঠে নির্মাণ সামগ্রী রাখায় চলাচল, খেলাধুলার অনুপোযুগী ‘সির সির’ গানে ফুটবলের মহারণে মেতে উঠল বনানী, হোমকামিং কনসার্টে মাতালেন সানজয় আর্জেন্টিনা হারতেই পরীমণির স্বস্তি—‘বিয়েটা আর করতে হলো না’ সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুটিং! চমকে দিলেন দীপিকা ইতিহাস গড়া হাফটাইম শো, মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস ‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক বিটিএসের কনসার্টে শ্রোতার ঢল, ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্টও বক্স অফিসে ঝড়, প্রথম দিনেই ৫১ মিলিয়ন ডলার আয় করলো ‘দ্য ওডিসি’ স্পেনের বিশ্বজয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

পিতার সৃজনকর্ম নিয়ে আলোচনা করবেন নুহাশ হুমায়ূন

Reporter Name / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : পিতার পথেই হেঁটেছেন, হয়েছেন নির্মাতা। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ-এর সৃজনকর্ম নিয়ে এবার কথা বলবেন তারই সন্তান চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল অনুষ্ঠিত হুমায়ূন আহমেদ স্মরণ সেমিনারে বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন নুহাশ হুমায়ূন। তিনি তাঁর পিতার গল্প বলার ভাষা, চলচ্চিত্র নির্মাণশৈলী এবং সৃজনদর্শন নিয়ে আলোচনা করবেন।
নুহাশ হুমায়ূন বাংলাদেশের সমসাময়িক তরুণ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন স্বতন্ত্র কণ্ঠস্বর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ডিজিটাল কনটেন্টে কাজ করে তিনি পরিচিতি পেয়েছেন মূলত ভিন্নধর্মী ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের জন্য। তার কাজের ভেতর লোককথা, মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও অতিপ্রাকৃত উপাদানের মিশ্রণ দেখা যায়, যেখানে হরর ও ফ্যান্টাসি ঘরানায় তিনি নতুন বর্ণনাভাষা নির্মাণের চেষ্টা করেন।
জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিক কর্মসূচির সমাপনী পর্ব হিসেবে আগামী ৫ জুন ২০২৬ শুক্রবার জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল ৪টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিন’। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সেমিনার—‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন।’
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. শাহাদাৎ রুমন, চলচ্চিত্র গবেষক ও সমালোচক। মুখ্য আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান।
সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এ সময় হুমায়ূন আহমেদ রচিত গান পরিবেশিত হবে। রাত ৮টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। সমগ্র অনুষ্ঠানমালা সকলের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category