• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সীমানার কাটাতার ও পিলার ভেঙ্গে ফেলার অভিযোগ পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল গুজব প্রতিরোধে সমন্বিত প্রস্তুতির তাগিদ বিশিষ্টজনদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী দেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে: রিজভী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

পিরোজপুরের কঁচা নদীতে বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে আটক ১০

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের কঁচা নদীতে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী (বেকুটিয়া) সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সেতুর নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, সেতুর নিচ থেকে লোহার পাইপ সরিয়ে নেওয়ার সময় হুমায়ূন হাওলাদার, মাহাবুব শেখ, আমির হোসেন, বারেক শেখ, মো. সুমন সানা, মো. মিরাজুল ফকির, মো. সাদ্দাত শেখ, মো. সিয়াম হাওলাদার, আব্দুল জব্বার ভুট্ট ও মিরাজ শেখকে আটক করা হয়েছে।
এ ঘটনায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারীর নামও আলোচনায় এসেছে। তবে ঘটনায় তাঁর কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এদিকে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, হেমায়েত বেপারীর বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category