• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী ‘হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই’: নিহত আছিয়ার মা পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে নবম ট্রেজারারের যোগদান নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বাজপাখির ছানার দাম ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের আলামকাঠী এলাকার পয়ানিকান্ডায় একটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মৃত মো. সিদ্দিক খলিফার ছেলে সুজন খলিফা জানান, রাতে হঠাৎ ঘরে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দেরি করে আসার আগেই আগুনে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে বসতঘরে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে পিরোজপুর জেলা বিএনপির নেতা আখতারুজ্জামান শেখ রাহাত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category